1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মানবতাবিরোধী অপরাধ হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ মৃত্যুদণ্ড-৩ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পাশে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন তারেক রহমান গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত চট্টগ্রাম বায়েজিদে দুটি কাটা হাত উদ্ধার: জনমনে আতংক উদ্বেগ

কাউকে জোর করে নির্বাচনে আনা সম্ভব না : সিইসি

রিপোটারের নাম
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা জোর (ফোর্স) করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো।
সব দল নির্বাচনে অংশ না নিলে তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। গণতন্ত্র বিকশিত হবে না।

আজ সোমবার ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ করছে ইসি। এর অংশ হিসেবে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসি সংলাপের আয়োজন করে।সংলাপে সিইসি বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে চেষ্টা করতে হবে। ইসি যে সংলাপ করছে, তা অর্থহীন নয়।আজকের সংলাপে অংশ নেওয়া ইলেকট্রনিক গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা জাতীয় নির্বাচন সামনে রেখে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার ক্ষেত্রে ইসির ভূমিকা নিয়ে আজকের সংলাপে দুই ধরনের মত উঠে আসে।

কেউ কেউ বলেছেন, সব দলকে নির্বাচনে আনতে সচেষ্ট হতে হবে। আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। আস্থার সংকট ইসির মূল চ্যালেঞ্জ।

তবে কেউ কেউ বলেছেন, কোনো দল নির্বাচনে আসবে কি আসবে না, সেটা সেই দলের রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে ইসির কিছু করণীয় নেই।

ইসি সূত্র জানায়, আজকের সংলাপে দেশের বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা, হেড অব নিউজ, প্রধান বার্তা সম্পাদক, বার্তা সম্পাদকসহ ৩৮ জন জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়।ইসি বলছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তারা সংলাপ করছে। সংলাপে আসা সুপারিশগুলো পর্যালোচনা করে নিজেদের কর্মপন্থা ঠিক করবে ইসি। এরপর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে। আজকের আগে শিক্ষাবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছিল ইসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">