1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মানবতাবিরোধী অপরাধ হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ মৃত্যুদণ্ড-৩ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পাশে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন তারেক রহমান গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত চট্টগ্রাম বায়েজিদে দুটি কাটা হাত উদ্ধার: জনমনে আতংক উদ্বেগ
শিরোনাম:
রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মানবতাবিরোধী অপরাধ হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ মৃত্যুদণ্ড-৩ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পাশে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন তারেক রহমান গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত চট্টগ্রাম বায়েজিদে দুটি কাটা হাত উদ্ধার: জনমনে আতংক উদ্বেগ

রৌমারীতে ইট ভাটার ধোঁয়ায় বোরো ধান নষ্ট

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

পরিবেশ অধিদপ্তরের বিধি নিষেধকে উপেক্ষা করে কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নে এনএমবি নামের ইটভাটা গড়ে উঠেছে গত কয়েক বছর আগে। আর এই ইট ভাটার ধোঁয়ায় গ্যাস নিষ্কাশণের কারনে এলাকার প্রায় ২০ থেকে ২৫ একর বোরো ধানের ক্ষতি সাধিত হয়েছে। এনিয়ে মঙ্গলবার বিকালের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের চর বন্দবেড় গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকের জমিতে এক মানববন্ধন করেন কৃষকগণ।

পরে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক। এছাড়াও তারা বিষয়টি পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ পরিবার। দূরত্ব ই্ট ভাটাটি স্থানান্তর না করলে আগামী দিনে কঠোর কর্মসূচীর দেওয়ার ঘোষনা দেন মানববন্ধনে আসা ক্ষতিগ্রস্থ পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে,গত কয়েক বছর আগে চর বন্দবেড় গ্রাম থেকে প্রায় ১০০ গজ দূরে ফসলি জমির উপর এনএমবি নামের একটি ইটভাটা চালু করা হয়। এর মালিক কুটির চর খাঁনপাড়া গ্রামের নজরুল ইসলাম। ইট ভাটার চতুরপাশে ফসলী জমি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এছাড়াও অত্র এলাকায় আম,জাম,লিচু ও পিয়ারাসহ বিভিন্ন প্রজাতি ফলের গাছও মরে যাচ্ছে এবং মারাত্মক ভাবে পরিবেশ দূষণ হচ্ছে। স্বাস্থ্য ঝুকিতে পড়ছে কোমলমতি স্কুল শিক্ষার্থীসহ নানান পেশাজীবি মানুষ।

অভিযোগকারি কৃষক হাবিল উদ্দিন বলেন, আমি যখন ক্ষেতে আসছি তখন দেখি ধানের শীষ কালো তখন খিয়াল করলাম প্রচন্ড বাতাসে এই ইট ভাটার কালো ধোঁয়ার কারনে ধানের শীষ কালো হয়েছে, ধান পুরে গেছে এটা দেখে আমি এই ওয়ার্ডের উপসহকারি কৃষি কর্মকর্তাকে জানাই। তিনি বলেন এটা ভাটার তাপমাত্রার কারনে হয়েছে। ভাটার মালিককে বিষযটি জানালে তিনি বলেন এটা ভাটার কারনে হয় নাই।

ক্ষতিগ্রস্থ কৃষক সকিমুদ্দিন বলেন, ইট ভাটার ধোঁয়ার কারনে ধানের ক্ষতি হয়েছে। আমরা এর ক্ষতিপূরণ চাই এবং ভাটার মালিকের বিরুদ্ধে বিচার চাই।

কৃষক নুরুল আমিন জানান, যখন জোড়ে বাতাস আসে সেই সময়ে ভাটার ছাইসহ কালো ধোঁয়া এসে ধানের উপরে পড়ে এবং ধানের গাছ কালো হয়ে গেছে। আমি এর ক্ষতি পূরণ চাই।
এনএমবি ইট ভাটার মালিক নজরুল ইসলাম এর কাছে মোবাইল ফোনে কথা হলে তিনি সাংবাদিকের সঙ্গে ২০ মিনিট পরে কথা বলতে চান।

উপসহকারি কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আমি ওই ফসলি জমিতে যাই। প্রাথমিক ভাবে পরীক্ষা করে দেখি ধান গাছে কোন রোগবালাই নেই। এটা ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারনেই এই ক্ষতিটি হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:) বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে দেখবো সরকারি বিধি মোতাবেক ইটভাটাটি চালু করা হয়েছে কি না? পাশাপাশি কৃষকের ফসলের বিষয়টিও তদন্ত করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">