1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল

আজ ৩৩ হাজার গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী ঈদ উপহার দিচ্ছেন!

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

তৃতীয় ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৩ হাজার পরিবারকে ঈদের আনন্দ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসময় ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। রবিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ যেন ভূমিহীন-গৃহহীন না থাকে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রতিটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমির ওপর নিজের ডিজাইন করা দুই রুমবিশিষ্ট একটি করে ঘর উপহার দিচ্ছেন তিনি। এতে এ পর্যায়ে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ ঈদের আগেই প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ আনন্দ পাবেন উপহার হিসেবে।

তোফাজ্জল হোসেন বলেন, ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর হচ্ছে। তিনি জানান, ঘরগুলো স্বামী-স্ত্রীর যৌথ নামে অথবা স্বামী না থাকলে স্ত্রীর নামে দেওয়া হচ্ছে। প্রায় ৩৩ হাজার ঘর হস্তান্তরের মাধ্যমে প্রায় দেড় লাখ মানুষের আশ্রয় হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান (যুগ্ম সচিব) প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD