1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল শেরপুরে গণসংযোগে শিশুদের মাঝে চকলেট বিতরণ

রাজশাহীতে রেলের নারী গেটকিপারকে মারপিট, গ্রেপ্তার ২

রিপোটারের নাম
  • প্রকাশিত : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ

রাজশাহীতে রেলওয়ের নারী গেটকিপারকে মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা লেভেল ক্রসিংয়ে এই মারধরের ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন- নগরীর ভদ্রা জামালপুর মহল্লার বাসিন্দা আবদুস সামাদ ওরফে খোকন (৪৩) এবং রামচন্দ্রপুর এলাকার নূরে আহমেদ ওরফে তুষার (৩০)। আর ভুক্তভোগী নারী গেটকিপারের নাম তানজিলা খাতুন (২৬)।

রাজশাহী রেলওয়ে থানার ওসি রকিব-উল-হোসেন জানান, দুপুরে ট্রেন আসছিল বলে তানজিলা লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড ফেলেন। এ সময় খোকন ব্যারিকেডের ওপর দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। তানজিলা নিষেধ করলেও তিনি শোনেননি।

এ নিয়ে তানজিলার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর পর তুষারকে সঙ্গে এনে তানজিলাকে মারধর করেন খোকন। দুজনে মিলে তারা তানজিলাকে চড়থাপ্পড় ও লাথি মারতে থাকেন। এসময় তালাইমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলেই দুজনকে আটক করে। পরে রেলওয়ে পুলিশ তাদের থানায় আনে।

ওসি জানান, ঘটনার পর তানজিলা রাজশাহী রেলওয়ে থানায় দুজনের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধাদান এবং মারধরের অভিযোগে মামলা করেছেন। এরপর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আসামিদের বিকালেই আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD