1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত চট্টগ্রাম বায়েজিদে দুটি কাটা হাত উদ্ধার: জনমনে আতংক উদ্বেগ চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকারী আটক -২:এলাকায় ভয় আতংক রায়পুরের জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলাতে উদ্ধার। রাত্রিকালীন তানোর থানার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে র‍্যাব সন্ত্রাসী বন্দুকযুদ্ধে র‍্যাব কর্মকর্তা নিহত আহত একাধিক জিম্মি ৩ পাবনা ১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ ৪ জনের বৈধ নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

রাজশাহী বিভাগে আত্মহত্যার হার গড় জাতীয় হারের চেয়ে প্রায় ৩% বেশি’

রিপোটারের নাম
  • প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ

রাজশাহী বিভাগে আত্মহত্যার হার গড় জাতীয় হারের চেয়ে প্রায় ৩% বেশি, যা অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব ভদ্র। তিনি বলেন, পুলিশ আত্মহত্যাজনিত মামলাগুলি তদন্ত করে বলে আত্মহত্যার প্রকৃতি ও কারণ সম্পর্কে অবহিত থাকে। পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতিসহ সামগ্রিকভাবে আত্মহত্যার কারণ নির্ণয়ে গভীর গবেষণা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

বাংলাদেশে আত্মহত্যার কারণ নির্ণয়ের লক্ষ্যে শনিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব ভদ্রের নেতৃত্বে বিভাগীয় পুলিশের একটি প্রতিনিধিদলের আলোচনা হয়। আলোচনা সভায় জয়দেব ভদ্র এসব কথা বলেন। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আলোচনাকালে জয়দেব ভদ্র বলেন, বাংলাদেশে আত্মহত্যার কারণ নির্ণয়ের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উপযুক্ত প্রতিষ্ঠান। গবেষণা চলাকালীন পুলিশ প্রশাসন গবেষকদেরকে তথ্য-উপাত্তসহ অন্যান্য আনুষাঙ্গিক সহায়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপাচার্য এধরনের গবেষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এই গবেষণায় সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি। এ ধরনের গবেষণার সুপারিশ নীতিনির্ধারণে সহায়তা করবে বলে উপাচার্য মনে করেন। গবেষণার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবিলম্বে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও এ সভায় আলোচনা হয়।

মতবিনিময়কালে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে।

আরও উপস্থিত ছিলেন, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. নূরে আলম সিদ্দিকী, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনোয়ারুল হাসান সুফি, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক টিএম মোজাহিদুল ইসলাম ও ক্রাইম ম্যানেজমেন্ট শাখার পুলিশ সুপার আব্দুস সালাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">