1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মানবতাবিরোধী অপরাধ হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ মৃত্যুদণ্ড-৩ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পাশে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন তারেক রহমান গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা

লালমনিরহাটে ৫ কোটি টাকায় নির্মিত সেতুর সুফল পাচ্ছেন না স্থানীয়রা

রিপোটারের নাম
  • প্রকাশিত : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা সদরের দুড়াকুটি গ্রামে রত্নাই সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ৬ মাস আগে। কিন্তু এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির সুফল পাচ্ছেন না স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৭টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এ পথ দিয়ে চলাচল করে। রত্নাই সেতুর পশ্চিম দিকে দুড়াকুটি, কর্ণপুর ও ফুলগাছ গ্রাম আর পূর্ব দিকে রয়েছে মেঘারাম, ইটাপোতা, বুমকা ও খারুয়া গ্রাম। সেতুর দু’দিকে হাটবাজার ও স্কুল-কলেজ থাকায় ওই ৭ গ্রামের লোকজনকে এ পথে চলাচল করতে হয়।

এছাড়াও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী, ভেলাবাড়ী ও দুর্গাপুর ইউনিয়নের মানুষজনও এ পথ দিয়ে যাতায়াত করেন। বর্ষাকালে এসব এলাকার লোকজনকে বিকল্প পথে ৬/৭ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়।

স্থানীয়রা জানান, সেতুর পূর্ব ও পশ্চিম দিকের সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রায় ৩০/৩৫ শতক জমি প্রয়োজন। সেতুর দু’পাশের জমি ব্যক্তিগত মালিকানার। ওই জমির দাম নিয়ে প্রশাসন ও জমির মালিকদের মধ্যে মতবিরোধ হয়েছে। ফলে সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক নির্মাণ হচ্ছে না।

এলজিইডি সূত্র জানায়, রত্নাই নদীর ওপর ১২০ মিটার দীর্ঘ ও ৮ মিটার চওড়া এ সেতু নির্মাণের ব্যয় ধরা হয় ৫ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকা। এক বছর মেয়াদী এ কাজ ২০১৬ সালের ২৫ অক্টোবর শুরুর তারিখ ছিল। কিন্তু নানা কারণে নির্মাণকাজ সঠিক সময়ে শুরু হয়নি। ফলে নির্ধারিত সময়ের চার বছর পর ২০২১ সালের নভেম্বর মাসে সেতুর নির্মাণকাজ সমাপ্ত হয়।

স্থানিয় বাসিন্দা লতিফ মিয়া বলেন, অনেক বছর অপেক্ষায় থেকে আমরা ব্রিজ পাইছি। এখন রাস্তা নাই।
এলাকাবাসীর সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবানও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, রত্নাই সেতুর নির্মাণ কাজ নিয়ে শুরু থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। এখন সংযোগ সড়কের জমি নিয়ে সমস্যা হয়েছে। তবে সামনে বর্ষাকাল, দ্রুত পদক্ষেপ নেয়া হলে জনগনের চলাচলের দুর্ভোগ কমবে।

আর এলজিইডি’র লালমনিরহাট নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের বলেন, রত্নাই সেতুর দুই দিকে মোট ১১৫ মিটার সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। এ জন্য ব্যয় হবে প্রায় ৩৪ লাখ টাকা। সংযোগ সড়কের জন্য জমি ক্রয় নিয়ে কিছু সমস্যা আছে। তা সমাধানের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

রাসেল ইসলাম, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">