1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল শেরপুরে গণসংযোগে শিশুদের মাঝে চকলেট বিতরণ তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের উদ্যোগে ২১০টি ‘শিশু বিকাশ একাডেমি’ স্থাপনের কাজ শুরু গণজোয়ারের সামনে দুর্বল বাঁধা সৃষ্টি করে লজ্জায় পড়তে যাবেন না “শেরপুরে জামাত নেতা রাশেদুল ইসলাম রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২ খালেদা জিয়া লাইভ সাপর্টে সকলের কাছে দোয়াপ্রার্থী নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব রাজি না হওয়ায় ভর্তি বাতিল

বেরোবিতে চার দফা দাবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

বেরোবি লাইভ:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের সংকট নিরসনে প্রধান চার দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাখা। দাবিগুলো হলো শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট নিরসন, আবাসন সংকট নিরসন, নির্মাণাধীন শেখ হাসিনা হল দ্রুত নির্মাণ ও ক্যাফেটেরিয়ায় স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করা।

বৃহস্পতিবার (০২ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা, বেরোবি সভাপতি রিনা মুরমু, শিক্ষার্থী কাজল, রিদয়, মার্জিয়া ও অন্যান্য শিক্ষার্থীরা।

ছাত্রফ্রন্টের রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংকটগুলো দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করা, সঠিকভাবে তদারকি না করা ও শিক্ষার্থীবান্ধব মনমানষিকতা তৈরি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের প্রধান সংকটগুলো এখনো নিরসন হয়নি। এ বিশ্ববিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণীক্ষ,নেই শিক্ষকদের গবেষণার স্থান, নেই পর্যাপ্ত আবাসন ব্যবস্থা। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে লেখাপড়া করে। আমরা বলে দিতে চাই এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংকটগুলো নিরসনে দ্রুত পদক্ষেপ নিন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বাঁধাগ্রস্থকারী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত শাস্থির আনুন। তা না হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

ছাত্রফ্রন্ট বেরোবি শাখা সভাপতি ‍রিনা মুরমু বলেন, আমাদের দাবিগুলো হচ্ছে শিক্ষার্থীদের দাবি। এগুলো শিক্ষার্থীদের অধিকার। শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কারোরি নেই। তাই অতিদ্রুত সংকট গুলো নিরসনে কাজ করুন। বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারায় মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলুন।

মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন মার্জিয়া ও সভাপতিত্ব করেন বেরোবি ছাত্রফ্রন্ট সভাপতি রিনা মুরমু.

মো সিদ্দিকুর রহমান ( সিদ্দিক)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ,রংপুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD