1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার বায়েজিদে জানমাল ঝুঁকিতে চোরচক্র আতংকে চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ গণভোট ও ভোটে উদ্বুদ্ধকরণে প্রচারে ইমাম সম্মেলন – জেলা প্রশাসন রায়পুরে অবৈধ টপ সয়েল কর্তন রোধে মোবাইল কোর্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসনের কার্যক্রম : জনসচেতনতায় লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান নাইম

রিপোটারের নাম
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতীতে কুঞ্জবিলাশ কান্দুলী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মানবেতর জীবনযাপন: তাদের সার্বিক খোঁজখবর নিতে প্রকল্পটি পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

১৯ জুন রোববার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে কুঞ্জবিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন তিনি। প্রায় দুই যুগের ব্যবধানে এ প্রকল্পে নির্মানাধীন সবকটি ব্যারাক জরাজীর্ণ।প্রত্যেক বছরেই বর্ষাকালে ঘুম হারাম হয়ে যায় আশ্রয়ন কারীদের, আর বৃষ্টি হলে তো কথায় নেই সবকটি ঘর জরাজীর্ণ থাকায় সারারাত জেগেই কাটাতে হয় কুঞ্জবিলাশ কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। আবার অনেকেই বৃষ্টিতে পলিথিন মুড়িয়ে ঘরের ভেতরে বসে থাকেন ঘরে।

১৯৯৯ সালে উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে নির্মাণ করা হয় আবাসন প্রকল্পটি। তৎকালীন সময়ে কান্দুলী আশ্রয়ণ প্রকল্প’টি বাস্তবায়ন করেন বাংলাদেশ সেনাবাহিনী। বাস্তবায়নকারী ইউনিটঃ ৩৭ এস.টি ব্যাটালিয়ন মোমেনশাহী সেনানীবাস। কুঞ্জবিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের ৬’টি ব্যারাক গড়ে তোলে ৬০’টি কক্ষ নির্মাণ করা হয় সেখানে । আর নাম রাখা হয় কুঞ্জবিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্প।

এ প্রকল্পে রয়েছে , একটি মসজিদ,কবরস্থান,পুকুর,সমবায় সমিতি ,কমিউনিটি সেন্টারসহ টিনের ছয়টি ব্যারাকে দশটি করে কক্ষ। ওই সময় আড়াই শতাংশ জমি সহ প্রতিটি ভূমি হীন পরিবারকে বরাদ্দ দেয়া হয় ১’টি করে ঘর। প্রত্যেক ব্যারাকে গরিব অসহায় হতদরিদ্র ভূমিহীন ছিন্নমূল পরিবারদের বসবাসের জায়গা হয় সেখানে।

কুঞ্জবিলাস কান্দুলী আশ্রয়ন প্রকল্প নির্মাণকালের প্রায় ২৩ বছর পেরিয়ে যাচ্ছে। সংস্কার না হওয়ার ফলে নানা কষ্ট নিয়ে বসবাস করছেন তারা। সেখানে বসবাসকারী বাসীন্দারা বেশির ভাগই শ্রমজীবী মানুষ। কেউ অন্যের বাড়িতে শ্রম দেন আবার অনেকেই কৃষি কাজে জীবীকা নির্বাহ করে সাংসারিক খরচা যোগান দেন।

আজ দুপুরে কুঞ্জবিলাশ কান্দুলী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, কুঞ্জবিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে সংস্কার হবে।
দ্রুতই এ কাজ শুরু হবে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উমর আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবর রহমান,ধানশাইল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

proda login

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">