1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল

বেরোবিতে ১২ দফা সুপারিশ সংযোজনের দাবিতে কর্মকর্তাদের মানববন্ধন

রিপোটারের নাম
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা সুপারিশ সংযোজনের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা দাবি অর্ন্তভুক্ত করার দাবিতে আজ রবিবার (১৯ জুন, ২০২২) সকাল ১১টায় প্রশাসন ভবনের দক্ষিণ গেটে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

এসময় মানববন্ধনে অংশ নেয়া কর্মকর্তারা অবিলম্বে ১২ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। ১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- কর্মকর্তাদের অবসরের বয়স ৬৫ বৎসরে উন্নীতকরণ, সকল দপ্তর প্রধানসহ নন টিচিং পদে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ বাধ্যতামূলক করা, শর্তপূরণের পরদিন হতে পদোন্নয়ন কার্যকর করা, ৩য় গ্রেড পর্যন্ত পদোন্নয়ন সুবিধা প্রদান, শিক্ষাছুটির মেয়াদ এবং সক্রিয় চাকরিকাল গনণা সংক্রান্ত বিষয় নির্দেশিকায় উল্লেখ করা। রেজিস্ট্রার, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ানসহ সকল পদের জন্য প্রাধিকার অনুযায়ী সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে কর্মকর্তাদের পেশাগত বৈষম্যের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. টি. জি. এম গোলাম ফিরোজ মানবনন্ধন কর্মসূচির সমাপনী বক্তব্যে, উচ্চশিক্ষার বিস্তারে অচিরেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত যৌক্তিক দাবিগুলি অন্তর্ভুক্ত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মো সিদ্দিকুর রহমান সিদ্দিক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD