1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ভূমিধসের আগাম প্রস্তুতি পরিকল্পনা বৈধতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত সুনাম অর্জনে প্রথম সাফল্যে গাঁথা লালমনিরহাটের শিবরাম স্কুল রায়পুরে শহিদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা নাটোরে রগ কেটে যুবককে হত্যা চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাসুদের ধানের শীষের প্রচারনা সুনামগঞ্জ-২আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক চৌধুরী’র নিবার্চনী প্রচার প্রচারণা ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন লালমনিরহাটে জেলা যুবদলের এক কাঠের সেতু নির্মাণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু ঢাকা মহাসড়কে ইউর্টার্ণের দাবিতে অবরোধ করে বিক্ষোভ

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী নামক স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ওই স্থানে ইউটার্ণের দাবিতে মঙ্গলবার(২১ জুন) সকালে এলাকাবাসী এ বিক্ষোভ করে।

অবরোধের কারণে মহাসড়কের দুইপাশে যানচলাচল বন্ধ ছিল প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে।

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামের মাঝখান দিয়ে মহাসড়ক হওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে পরে। এরফলে এপারের মানুষ ওপারে যেতে নানা দুর্ভোগের শিকার হয়।

গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এতদিন সামান্য ইউটার্ণ রাখা হলেও মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ ওই ইউটার্ণটুকুও বন্ধ করতে যাওয়ায় মুহূর্তের মধ্যে শ’ শ’ গ্রামবাসী একত্র হয়ে মহাসড়কে অবস্থান নেয়।

তারা ইউটার্ণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রায় ত্রিশ মিনিটের ওই অবরোধে মহাসড়কের দুইপাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তাৎক্ষনিকভাবে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করলেও এলাকাবাসী তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ তুলবেনা বলে স্লোগান দিতে থাকে। পরে টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ঘটনাস্থলে গিয়ে দাবি আদায়ে আশ্বস্ত করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

মাদারজানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, গ্রামবাসী মো. আমিনুল ইসলাম, মোস্তফা মুরাদ, মিঠু মিয়া, বাবুল মিয়া, ইয়াকুব হোসেন, মো. সিরাজ মিয়া, মো. ছানোয়ার হোসেন, লাল মিয়াসহ অনেকেই জানান, মহাসড়কে মাদারজানী গ্রামের অংশে ইউটার্ণের দাবি দীর্ঘ দিনের। ইউটার্ণ না থাকলে মহাসড়ের পশ্চিম পাশের মসজিদে নামাজ আদায়, গোরস্থানে দাফন সহ করটিয়া হাটে যাওয়া-আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই ওই স্থানে ইউটার্ণ বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।

করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সাবেক ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি, করটিয়া সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. রতন মিঞা জানান, মাদারজানী গ্রামে পারাপারের জন্য ইউটার্ণ বা ফুটওভার ব্রিজ না থাকায় কিছুদিন পরপরই দুঘর্টনার শিকার হতে হয়। অনতিবিলম্বে ইউটার্ণ বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করেন।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের আশ্বস্থ করলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

jaxxwallet-liberty.com

Atomic Wallet

Jaxx Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com