1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরের জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলাতে উদ্ধার। রাত্রিকালীন তানোর থানার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে র‍্যাব সন্ত্রাসী বন্দুকযুদ্ধে র‍্যাব কর্মকর্তা নিহত আহত একাধিক জিম্মি ৩ পাবনা ১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ ৪ জনের বৈধ নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার বায়েজিদে জানমাল ঝুঁকিতে চোরচক্র আতংকে চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

নারায়ণগঞ্জের পর এবার বরিশালের তিন নবজাতকের নাম ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’!

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

হাসপাতালে জন্ম নেওয়া তিন কন্যা স্বপ্ন, পদ্মা ও সেতু তিন স্বজনের কোলে। বৃহস্পতিবার সকালে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে
হাসপাতালে জন্ম নেওয়া তিন কন্যা স্বপ্ন, পদ্মা ও সেতু তিন স্বজনের কোলে। বৃহস্পতিবার সকালে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে।

বরিশাল নগরে একসঙ্গে তিন মেয়ের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। জন্ম নেওয়া তিন নবজাতকের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। এর আগে নারায়ণগঞ্জে তিন নবজাতকের একই নাম রাখা হয়।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, নুরুন্নাহার বেগম (২১) নামের গৃহবধূকে আজ সকালে নগরের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে আটটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ের জন্ম হয়।

নবজাতকদের মা নুরুন্নাহার বেগম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক বাবু সিকদারের স্ত্রী।

হাসপাতালের চিকিৎসক মুবিনুল হক বলেন, তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। দুই নবজাতকের ওজন দেড় কেজি এবং একজনের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। তারা সবাই যথাসময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে বলে তিনি আশাবাদী।

নবজাতকদের বাবা বাবু সিকদার বলেন, ‘দুই দিন পর আমাদের সবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এর আগে আমার তিন মেয়ে হলো। যাঁরাই ওদের দেখতে আসছেন, তাঁরাই সন্তানদের নাম পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে রাখতে পরামর্শ দিচ্ছেন। এ জন্য তিনজনের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু।’

এর আগে গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। তাদের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে। তিন সন্তানের মা এ্যানি বেগম (২৪) বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ব্যবসায়ী আশরাফুল ইসলামের স্ত্রী। এই তিন নবজাতকের নাম তাঁরা পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে যথাক্রমে স্বপ্ন, পদ্মা ও সেতু রাখেন।

এই তিন নবজাতকের জন্য উপহার ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের তিনটি সোনার চেইন, পোশাক এবং ফল শিশুদের বাবা আশরাফুল ইসলামের বাড়িতে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা শামীম মুসফিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">