1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল শেরপুরে গণসংযোগে শিশুদের মাঝে চকলেট বিতরণ তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের উদ্যোগে ২১০টি ‘শিশু বিকাশ একাডেমি’ স্থাপনের কাজ শুরু গণজোয়ারের সামনে দুর্বল বাঁধা সৃষ্টি করে লজ্জায় পড়তে যাবেন না “শেরপুরে জামাত নেতা রাশেদুল ইসলাম রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২ খালেদা জিয়া লাইভ সাপর্টে সকলের কাছে দোয়াপ্রার্থী নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব রাজি না হওয়ায় ভর্তি বাতিল

আওয়ামী লীগ মানুষের জন্য না : গয়েশ্বর

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ মানুষের জন্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষের জন্য নয়। আওয়ামী লীগ হলো লুটপাটকারীদের জন্য, আওয়ামী লীগ হলো মুদ্রা পাচারকারীদের জন্য, আওয়ামী লীগ হলো নারী ধর্ষণ ও পাচারকারীদের জন্য। বিএনপি মানুষের দল, বিএনপি মানুষের পাশে আছে এবং থাকবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘বন্যাদুর্গত মানুষের আর্তনাদ, সরকারের লোক দেখানো ত্রাণ তৎপরতা’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন।

গয়েশ্বর বলেন, সরকারের ভেল্কিবাজির দিন শেষ। আর ভেল্কিবাজির সুযোগ নাই। এই সরকারের অধীনে নির্বাচন নয়, এই সরকার থাকবে না, থাকতে পারে না।

এই জায়গায় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।
পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, যদি এই সেতু নির্মাণের সঙ্গে দুর্নীতি না থাকতো, তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারতাম। যে প্রকল্পে দুর্নীতি হয়েছে, সেই প্রকল্পের জন্য আমরা ধন্যবাদ দিতে পারি না। দুর্নীতি হয় নাই প্রমাণ করতে পারলে সেদিন আমরা ধন্যবাদ জানাবো।

কৃষক দল নেতা আব্দুল্লাহ আল নাঈমের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নিবাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম কৃষক দলেরসহ সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD