1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরের জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলাতে উদ্ধার। রাত্রিকালীন তানোর থানার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে র‍্যাব সন্ত্রাসী বন্দুকযুদ্ধে র‍্যাব কর্মকর্তা নিহত আহত একাধিক জিম্মি ৩ পাবনা ১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ ৪ জনের বৈধ নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার বায়েজিদে জানমাল ঝুঁকিতে চোরচক্র আতংকে চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

বরিশালে ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরি, ১৪ পুলিশ বরখাস্ত!

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বরিশালে ডিআইজি কার্যালয়ের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গৌরনদী ও উজিরপুর থানার ওই ১৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে রাতের টহল ডিউটি পালনে গাফিলতির অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাময়িক বরখাস্তের পর ওই ১৪ পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল রেঞ্জ পুলিশ কার্যালয় সূত্র জানায়, গত রবিবার (৩ জুলাই) উজিরপুর ও গৌরনদী থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তবে মঙ্গলবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

বরখাস্ত হওয়া ওই ১৪ পুলিশ সদস্য হলেন, উজিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, সোহেল রানা ও ইমরান হোসেন এবং গৌরনদী থানার উপ পরিদর্শক (এসআই) ছগির হোসেন, গাফফার হোসেন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন, কনস্টেবল কামাল হোসেন, ইকবাল হোসেন, মুরসালিন মিয়া, অমৃত লাল, নয়ন মিয়া, মেহেদী হাসান ও গাড়ি চালক (কনস্টেবল) আব্দুল হক রানা।

ডিআইজি এস এম আকতারুজ্জামান বলেন, গত ২ জুন ভোর রাতে বরিশাল নগরীর কাশিপুরস্থ বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ক্লোজসার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অজ্ঞাতনামা এক চোর মোটরসাইকেলটি চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে উজিরপুর ও গৌরনদী থানা এলাকা অতিক্রম করে। ওই রাতে উজিরপুর ও গৌরনদী থানা এলাকার মহাসড়কে যেসব পুলিশ সদস্যরা তাদের টহল ডিউটি যথাযথভাবে পালন না করায় ওই চোর বিনা বাধায় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যাদের রাত্রিকালীন দায়িত্বপালন করার কথা ছিল তাদের গাফিলতির কারণেই এটা সম্ভব হয়েছে। তাই সংশ্লিষ্ট ১৪ পুলিশ সদস্যকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

ডিআইজি আরও জানান, তদন্তে ওই পুলিশ সদস্যের গাফিলতি পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এখন প্রতি দুই ঘণ্টা পরপর কত গাড়ি মহাসড়কে চলাচল করছে, তা দেখা হচ্ছে এবং প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">