
বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনা জেলার বেড়া উপজেলাধীন নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া গ্রামের অন্তর্ভুক্ত বাটিয়াখড়া আশ্রয়ণ প্রকল্পে বৃহস্পতিবার ৭ জুলাই সকালে পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ। আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের সময় বসবাসরত সকলের খোঁজ খবর নেন। গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে নিয়মিত সেখানে যান। আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ১৬ টি উপকারভোগী পরিবার কে প্রধানমন্ত্রীর
দেওয়া ঈদ উপহার হিসাবে ভিজিএফ কার্ড বিতরণ করেন। চেয়ারম্যানের ব্যাক্তিগত উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের নতুন ঘর আলোকিত করার জন্য এনার্জি বাল্ব, ঘরের ইলেকট্রিক ওয়ারিং কাজের মালামাল ছুয়িচ ছকেট হোল্ডার ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ, মরিচা পাড়া গ্রামের ইউপি সদস্য মাজেদুল হক, আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ১৬ টি পরিবার, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আবু দাউদ বলেন মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সরকার ।
">
Leave a Reply