1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত চট্টগ্রাম বায়েজিদে দুটি কাটা হাত উদ্ধার: জনমনে আতংক উদ্বেগ চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকারী আটক -২:এলাকায় ভয় আতংক রায়পুরের জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলাতে উদ্ধার। রাত্রিকালীন তানোর থানার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে র‍্যাব সন্ত্রাসী বন্দুকযুদ্ধে র‍্যাব কর্মকর্তা নিহত আহত একাধিক জিম্মি ৩ পাবনা ১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ ৪ জনের বৈধ নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

ভরা বর্ষায় বৃষ্টি দেখা নেই। পানির অভাবে ফেটে চৌচির ফসলি জমি আমন নিয়ে দিশেহারা কৃষক

রিপোটারের নাম
  • প্রকাশিত : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি

সারাদেশের মত বৃষ্টি শুন্যতা দেখা দিয়েছে সীমান্ত জেলা নওগাঁতেও। গত দেড় মাসের মধ্যে জেলায় বৃষ্টির দেখা নেই। ফলে চরমভাবে ব্যহত হচ্ছে রোপা আমন চাষ। অতিরিক্ত তাপদাহে শুধু ধান গাছ নয় পুড়ছে সবজির ক্ষেতও। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক।

ধানের মাঠ ঘুরে দেখা যায়, কদিন আগেই রোপন করা হয়েছিল এসব ধানগাছ। কিন্তু বৃষ্টির অভাবে তা মরতে বসেছে। ফেটে চৌচির হয়েছে জমির মাটি। নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। নওগাঁর প্রতিটি মাঠের চিত্রই একইরকম। ধানের পাশাপাশি নষ্ট হতে বসেছে অন্যান্য সবজির ক্ষেত।

নওগাঁ মান্দা উপজেলার কৃষক কাজী আবুল কাসেম জানান, মাঠজুড়ে যখন ব্যস্ততা থাকার কথা ধান র্পোনের, ঠিক এমন সময়ে বসে বসে কাটছে কৃষকদের দিন। সারাদিন অতিরিক্ত রোদে ঘরের বাহিরে বের হওয়ায় কষ্টকর হয়ে পড়েছে। এরপর আবার বৃষ্টি নেই প্রায় মাস পার হতে চলল। এভাবে চলতে থাকলে এ মৌসুমের আবাদ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, এই মুহূর্তে কৃষক যদি গভীর নলকূপ থেকে পানি সেচে চাষাবাদ করতে চায়, তাহলে খরচ বেড়েছে যাবে অনেক। এত ঘন ঘন সেচ আর অতিরিক্ত খরচ করে চাষাবাদ করলে এই ফসল থেকে কৃষকের কিছুই থাকবে না।

নওগাঁ সদর উপজেলার শিকারপুর এলাকার কৃষক দেওয়ান আব্দুল মতিন জানান, অনেক কষ্টে মাঠের পাশে একটি ডোবা থেকে পানি সেচে আড়াই বিঘা জমিতে ধানের চারা রোপণ করেছি। কিন্তু ১৫ দিনের মাথায় রোপণ করা ধান গাছগুলো পুড়ে গেছে, ফেটেছে জমির মাটি। অল্প দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে এসব ধান আর হবে না। শুধু দুই এক জনের নয়, পুরো মাঠ জুড়ে একই অবস্থা। এবছর পানির অভাবে অনেক কৃষক বীজতলা তৈরি করতে পারেনি। ফলে অনেকটাই অনিশ্চিত ধান রোপণ করা।

নওগাঁ সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা নাজনিন জানান, এই সময়ে রোপা আমন চাষ মুলত বৃষ্টির পানির উপর নির্ভর করে চাষাবাদ হয়। সেহেতু এক মাসের বেশি সময় ধরে জেলায় বৃষ্টিপাত নেই, ফলে এমন দূর্যোগ মোকাবেলায় এরই মধ্যেই বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষকে গভীর নলকুপগুলো চালুর বিষয়ে চিঠি দেয়া হয়েছে। অন্যদিকে কিছুটা আশাবাদী আবহাওয়া অধিদপ্তর। নওগাঁর বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, আগামী দ’ুএকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেটা সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে সার্বিকভাবে বৃষ্টির একটা পূর্বাভাস আছে। কৃষি বিভাগের তথ্যমতে এ মৌসুমে নওগাঁ জেলায় ১ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্রা রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">