1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ, রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত অভয়নগরের অদম্য ৪ মেধাবী শিক্ষার্থীর

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

তাওহীদ হাসান (উসামা)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে অভয়নগরের অদম্য ৪ মেধাবী শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। দরিদ্র পরিবারের মেধাবী এ ৪ শিক্ষার্থীর অভিভাবকদের কপালে পড়েছে চিন্তার ভাজ। দারিদ্রতার সাথে লড়াই করে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় স্থান পাওয়া মেধাবী এ ৪ শিক্ষার্থী হলেন, উপজেলার বারান্দি গ্রামের আব্দুল হালিম সরদারের মেয়ে আকলিমা খাতুন, দিঘলিয়া গ্রামের আব্বাস লস্করের মেয়ে তাসরিন সুলতানা ও আঃ রশিদ মজুমদারের মেয়ে মিম খাতুন, বারান্দি গ্রামের মৃত রমজান মোল্যার ছেলে রিয়াদুল ইসলাম। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে চান্স পেয়েছে।

অভয়নগরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর অন্যতম পায়রাহাট ইউনাইটেড কলেজ থেকে তারা মানবিক বিভাগ থেকে এইচএসসি পরিক্ষায় আকলিমা ও তাসরিন গোল্ডেন এ প্লাস এবং মিম রিয়াদুল এ প্লাস পেয়ে কৃতিত্তের সাথে উত্তির্ণ হয়। জানা যায়, রিয়াদুল ইসলাম তার চাচার পরিবারে থেকে দারিদ্রতার সাথে লড়াই করে ঢাকা বিশ^বিদ্যালয়ে মেধা তালিকায় ২০৭৪ তম স্থান অর্জন করে। এদিকে মামার পরিবারে বেড়ে ওঠা মেধাবী আকলিমা মেধা তালিকায় ৪৩৬তম, তার ভর্তি নিয়ে চিন্তিত তার মা। তাসরিন ও মিম মেধা তালিকায় যথাক্রমে ৬৮৫-১১২৪ তম, তাদের দুজনের বাবা কৃষি কাজের সাথে সম্পৃক্ত।

সন্তানের সাফল্যে তারা খুশি হলেও লেখাপড়ার খরচ ও ভর্তির টাকা কিভাবে জোগাড় হবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। গতকাল বুধবার সকালে এ ৪ শিক্ষার্থী হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের তিলে তিলে জমানো স্বপ্ন শেষ হয়ে যাবে বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে না পারলে। পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল দৈনিক নওয়াপাড়াকে জানান, বারান্দি ও দিঘলিয়া গ্রামের হত দরিদ্র পরিবারের এ ৪ শিক্ষার্থী অত্যন্ত মেধাবী। তারা এসএসসি ও এইচএসসি তে প্লাস গোল্ডেন এ প্লাস প্রাপ্ত। ঢাকা বিশ^বিদ্যালয়ে চান্স পেয়ে আমাদের কলেজ তথা অভয়নগরের মুখ উজ¦ল করেছে। তবে তাদের আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমাজের বিত্তবানরা যদি আর্থিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ায় তবে তারা ভবিস্যতে দেশ ও মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখতে পারবে। তাদের সকলের স্বপ্ন প্রশাসন ক্যাডারে চাকরি করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">