1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইপসা’র দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ সম্পন্ন, কমিউনিটি সক্ষমতায় আহ্বানে এমপি আবু সুফিয়ান রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফজলুল হক, সম্পাদক হারুন নির্বাচিত রাজশাহীর পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপি’র বর্ণাঢ্য আয়োজন সাঘাটায় বিএনপি প্রার্থী ফারুক আলমের নির্বাচনী প্রচারণা ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ……………………….কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ‎রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ
শিরোনাম:
ইপসা’র দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ সম্পন্ন, কমিউনিটি সক্ষমতায় আহ্বানে এমপি আবু সুফিয়ান রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফজলুল হক, সম্পাদক হারুন নির্বাচিত রাজশাহীর পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপি’র বর্ণাঢ্য আয়োজন সাঘাটায় বিএনপি প্রার্থী ফারুক আলমের নির্বাচনী প্রচারণা ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ……………………….কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ‎রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ

কুমিল্লার চান্দিনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার মান উন্নয়নে মেগা প্রকল্প

রিপোটারের নাম
  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

 

শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা জেলা প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন- শিক্ষায় বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করেছেন। ভবিষ্যতে শিক্ষাই হবে সবচেয়ে বড় মেগা প্রকল্প।’

রবিবার (৩১ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ এর এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন- ‘আজকে বাংলাদেশে কেউ না খেয়ে থাকে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার হবে না। সারাবিশ্ব আজ অস্থির অবস্থায় আছে। দূরদর্শী নেত্রী শেখ হাসিনার আমাদেরকে সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন। তাতেই লুটের রাজনীতিতে বিশ্বাসীরা মাথাচারা দিয়ে উঠেছে।’

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘একটি মহল বলে- গেলে, গেলো। তাদেরকে বলি, পদ্মা সেতু হলো, নিজস্ব অর্থায়নে। লক্ষ লক্ষ গাড়ি চলছে, সেতু কি আছে না গেলো ?

শিক্ষামন্ত্রী বলেন, আর্ন্তজাতিক একটি সমীক্ষায় দেখা গেছে মাধ্যমিক শিক্ষায় ১০৬টি দেশের মধ্যে ৭৫টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে রয়েছে এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম।

দক্ষ জনশক্তি গঠনে শিক্ষামন্ত্রী আরও বলেন, পড়ালেখা হতে হবে আনন্দময়। শিক্ষায় যাতাকলে যেন শিক্ষার্থীরা জর্জড়িত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুশিক্ষিত হওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ডা. ফিরোজা বেগমকে রোল মডেল হিসেবে নিয়ে এগিয়ে যেতে হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতার মেয়ে ডা. জাবিন জলিল, ভাগিনা অধ্যাপক ডা. মাসুম সিরাজ, ডা. নওশীন সিরাজ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ, অভিভাবক সদস্য কাজী তৌহিদুল আলম মঈন, শিক্ষার্থী নূসরাত জাহান আনিকা।

এশিয়া মহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সৈয়দা ফিরোজা বেগম নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ১৯৭০ সালে চান্দিনা উপজেলা সদরে ‘চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। তাঁর জীবদ্দশায় বেশ ভাল ভাবেই চলছিল শিক্ষার মান। ২০০০ সালে তাঁর মৃত্যুর পর থেকে ক্রমশই হ্রাস পেতে থাকে ওই বিদ্যালয়টির অবস্থান। স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক ড. প্রাণ গোপাল দত্ত এমপি চলতি বছরে ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে যেতে থাকে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় মাধ্যমিক বিদ্যালয়টি আজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিণত হয়েছে।

পায়রা, বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়টির কলেজ শাখা উদ্বোধনের পর ডা. সৈয়দা ফিরোজা বেগম ও বিদ্যালয়টির উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণী করা হয়। এছাড়া ফুলেল শুভেচ্ছা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) উম্মে হাবিবা মজুমদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি) সার্কেল) ফয়েজ ইকবাল, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, সাবেক মেয়র মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার, কৃষকলীগ নেতা শাহ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মহিউদ্দিন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

gem visa login

Jaxx Wallet Download

prodaonline.com.au

Proda Login Australia

Proda Login

Trending Dance

Email Separator

email-separator.com

gemvisalogin.com

gem visa

Solana Wallet

solana-wallet.org

Solana Wallet Download

">