1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ‎রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ, রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

নওগাঁয় পাঁচ দফা দাবিতে পিআইও’দের স্মারকলিপি প্রদান

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁঃ

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অর্ধ কর্মদিবস কর্মবিরতি পালন শেষে দুপূরে প্রধান মন্ত্রী বরাবর নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।
এ সময় নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মাহবুবুর রহমান, রাণীনগরের মেহেদী হাসান, নিয়ামতপুরের তরিকুল ইসলাম, পত্নিতলার আবু শোয়েব খান, মহাদেবপুরের মুলতান হোসেনসহ ১১টি উপজেলার পিআইওগণ এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে গত সোমবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার দুপূর পর্যন্ত জেলার ১১টি উপজেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে এই কর্মসূচী পালন করা হয়।
আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান জানান, তার অফিসে অন্তত ৯ জন জনবল প্রয়োজন। কিন্তু তারা সেখানে মাত্র ৪ কাজ করছেন। জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা।
নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে জনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গৃহীত না হওয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সূচনালগ্ন হতে সামাজিক ও অর্থনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতিগস্ত হয়ে আসছেন। আইন পাশ হওয়ার ১০ বছর অতিবাহিত হলেও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদ আপগ্রেডেশন ও নতুন পদ সৃষ্ট না হওয়া এবং বিভিন্ন পদ শূন্য থাকায় মাঠ পর্যায়ের কাজ কর্মে স্থবিরতা নেমে এসেছে। ফলে কর্মকর্তা ও কর্মচারীদের মনে চরম হতাশা বিরাজ করছে।
তিনি আরো জানান, দূর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তণ এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে।#

আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">