1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ‎রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ, রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

পাবনার ঈশ্বরদীতে ৫ টাকার আহার

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

সাব্বির আহমেদ
পাবনা জেলা প্রতিনিধি

নিরন্নদের প্লেটে খাবার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা | সাদা ভাত, আলু-ডিমের তরকারি ও ডাল। একের পর এক প্লেট সাজিয়ে খাবার দেওয়া হচ্ছে। একজন দিচ্ছেন ভাত আর আরেকজন পানি। অন্যরা দাঁড়িয়ে তদারকি করছেন কার কী লাগবে।

ভরপেট এ খাবারের দাম মাত্র ৫ টাকা। তাও আবার যত খুশি ভাত ও ডাল নেওয়া যাবে।
এমন উদ্যোগ নিয়েছে ক্রিকেটারেরা। রিকশাচালক, ফেরিওয়ালা, হকার কিংবা ভিক্ষুকসহ নিম্ন আয়ের মানুষের পেটে আহার জুটেছে ‘ঈশ্বরদী ক্রিকেট একাডেমি’র ব্যানারে। তাঁরা এই কার্যক্রমের নাম দিয়েছে ‘৫ টাকার আহার’।

সোমবার দুপুরে ঈশ্বরদী রেলগেট খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে প্রায় ২০০ জন মানুষের জন্য এই আয়োজন করা হয়। পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পৌর সচিব জহুরুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, নির্বাহী সদস্য ওহিদুজ্জামান টিপু ও ক্রিকেট একাডেমির কোচ মারুফ হোসেনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা মিলে, ক্রিকেট একাডেমির সদস্যদের কার্যক্রম। ৫টাকার নোট বা কয়েন নিয়ে লাইন ধরে খাবারের জন্য দাঁড়িয়ে আছেন অনেকে। সদস্যরা ক্রিকেট জার্সি গায়ে দিয়ে খাবারের প্লেট এগিয়ে দিচ্ছেন সুবিধা বঞ্চিত মানুষকে।

কয়েকজন বৃদ্ধা এসে টাকা নেই বললে তাঁদেরও বিনামূল্যে বেশ সম্মান করেই বসিয়ে খাবার দেওয়া হচ্ছে।
যতক্ষণ খাবার ছিল খেতে আসা কোনো মানুষকেই না খেয়ে ফিরে যেতে হয়নি। সুবিধাবঞ্চিত মানুষের অনেকেই এ সময় অনুভূতি জানাতে গিয়ে কেঁদে ফেলেন, অনেকে দুহাত তুলে দোয়া করেন।

আয়োজনের প্রধান সমন্বয়ক কোচ মারুফ হোসেন জানান, খেলাধুলার পাশাপাশি সংগঠনের সদস্যরা শামিল হচ্ছেন নানা মানবিক কাজে। সেই বিবেচনা থেকেই তাঁরা এমন উদ্যোগ নিয়েছেন। মানুষের সহযোগিতায় তাঁরা এ কর্মসূচি পালন করেন।

তহবিলের বিষয়ে তিনি বলেন, সদস্যরা সবাই শিক্ষার্থী হওয়ায় স্বল্প পরিসরে এই কার্যক্রম চালাতে হচ্ছে। কারণ আমাদের ফান্ড অনেক কম। কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের মধ্যমে এসব মানুষের সহযোগিতা করতে চাইলে তাদেরকে আমরা আহ্বান জানাব। যাতে আমরা এ আয়োজনটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">