1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাসুদের ধানের শীষের প্রচারনা সুনামগঞ্জ-২আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক চৌধুরী’র নিবার্চনী প্রচার প্রচারণা ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন লালমনিরহাটে জেলা যুবদলের এক কাঠের সেতু নির্মাণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

লক্ষীপুর প্রতিনিধি

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা।

শহরের মাদাম এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল-সন্ধ‍্যাব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে । হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘সংখ্যালঘু সুরক্ষা, বৈষম্য বিলোপ ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। অর্পিত সম্পত্তি প্রত‍্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।’

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সভাপতি অ্যাড. জহরলাল ভৌমিক, ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়লাল নাথ, রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার অপু সাহা, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুববিষয়ক সম্পাদক তাপস শর্মা বাপ্পি, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের সহসভাপতি রুপালী প্রভা ভৌমিক, সাধারণ সম্পাদক ভানু নাগ, সহসাধারণ সম্পাদক প্রার্থনা রানী ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অনিতা দত্ত, কোষাধ্যক্ষ বুল্টি দেবনাথ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD