1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাসুদের ধানের শীষের প্রচারনা সুনামগঞ্জ-২আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক চৌধুরী’র নিবার্চনী প্রচার প্রচারণা ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন লালমনিরহাটে জেলা যুবদলের এক কাঠের সেতু নির্মাণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা

শেরপুর জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে আবারও নাশকতা মামলা গ্রেফতার-৬

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধে আবারও একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ওই মামলায় ৬ বিএনপি, যুব ও ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় বিএনপি সভাপতি রুবেলকে ৭ নং আসামী করে ৪২ জনের নামীয় এবং আরো ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মমিন মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মো. মিজান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মো. শাজল ও বিএনপি কর্মী মো. মোস্তফা।

এর আগে ২৫ সেপ্টেম্বর শ্রীবর্দী থানায় বিএনপি সভাপতি রুবেলকে ১ নং হুকুমের আসামী এবং আরো ১২০ জনের নামে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখানো হয় ৯ জন।

ঝিনাইগাতি থানা পুলিশের এস আই ফরিদ উদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বনগাঁও তাসকেরাতুল বানাত মহিলা মাদরাসা মাঠে আসামীরা নাশকতার উদ্দেশে পেট্টোল বোমা ও ককটেল তৈরী করছিলো। এসময় গোপন সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ উল্লেখিত ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে ২৮ সেপ্টেম্বর বৃস্প্রতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলার বিষয়ে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন এক তরফা করার লক্ষে বর্তমান আওয়ামীলীগ সরকার আমার বিরুদ্ধে শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসন থেকে প্রার্থী যেন না হতে পারি সেজন্য সরকার পুলিশকে দিয়ে এ গায়েবি মামলা দায়ের করা হচ্ছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর এবং আজ ২৮ সেপ্টেম্বর আমি এলাকাতে না থাকলেও আসামী করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে এভাবে নিপিড়ন করে বিএনপিকে আন্দোলন থেকে পেছানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই মাদরাসা মাঠে নাশকতার উদ্যেশে ১২টি পেট্টোল বোমা ও ১৪ ককটেলসহ ৬ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর অন্যান্য আসামিদের নাম দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD