1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাসুদের ধানের শীষের প্রচারনা সুনামগঞ্জ-২আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক চৌধুরী’র নিবার্চনী প্রচার প্রচারণা ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন লালমনিরহাটে জেলা যুবদলের এক কাঠের সেতু নির্মাণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা
শিরোনাম:
চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাসুদের ধানের শীষের প্রচারনা সুনামগঞ্জ-২আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক চৌধুরী’র নিবার্চনী প্রচার প্রচারণা ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন লালমনিরহাটে জেলা যুবদলের এক কাঠের সেতু নির্মাণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা

এনটিআরসিএর মাধ্যমে অধ্যক্ষ, প্রধান শিক্ষক নিয়োগ ঝুলেই থাকলো

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্কঃ

কয়েকজন সংসদ সদস্যের বাধায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান নিয়োগ এনটিআরসিএর হাতে দেয়া যায়নি। শুধু এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিলো এনটিআরসিএকে। সে ঘটনা ২০১৫ খ্রিষ্টাব্দের। তারপর থেকেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগও এনটিআরসিএর হাতে দেওয়ার দাবি জোরালো হয়ে উঠতে উঠতে এখন তুঙ্গে। এমন প্রেক্ষাপটে গত ১৯ সেপ্টেম্বর এ বিষয়ে করণীয় নির্ধারণে এক কর্মশালা ডাকে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার ছিলো সেই কর্মশালার দিন। কিন্তু গত শনিবার পদোন্নতিসহ বিভিন্ন দাবি আদায়ে সারাদেশের সরকারি কলেজ ও শিক্ষা ক্যাডার পরিচালিত শিক্ষার অধিদপ্তর ও দপ্তরগুলোতে সারাদিনের কর্মবিরতির ডাক দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সমিতির প্রধান অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক পদে রয়েছেন। তিনি গতকাল সারাদিন কর্মবিরতি পালন করেছেন। অপরদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি কর্মশালা শুরুর নির্ধারিত সময়ের অনেক পরে যোগ দেন। এমন বাস্তবতায় কর্মশালায় অংশগ্রহণকারীরা গতানুগতিক আলোচনা করেন এবং আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেন। যা সময়সাপেক্ষ বিষয়।

কর্মশালা শেষে কর্মকর্তারা জনতার কথা২৪ কে জানান, নানা ধরনের মতামত ও প্রস্তাবনা এসেছে। বেশিরভাগ কর্মকর্তাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান নিয়োগের পক্ষে মতামত দিয়েছেন। তবে, এনটিআরসিএকে অধ্যক্ষ-প্রধান-সহকারী প্রধান নিয়োগের দায়িত্ব দিতে আইন সংশোধন করতে হবে। এদিকে এনটিআরসিএ আইনের একটি খসড়া অনুমোদনের অপেক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগে আছে। তাই নতুন করে ফের আইন সংশোধনের প্রক্রিয়া সময়সাপেক্ষ বলে মনে করছেন কর্তারা। এ পরিস্থিতিতে অধ্যক্ষ-প্রধান-সহকারী প্রধান শিক্ষক নিয়োগের দায়িত্ব প্রতিষ্ঠান কমিটির হাতে থাকবে, না এনটিআরসিএর কাছে যাবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা প্রশাসন। নানা প্রস্তাবনা নিয়ে আলোচনা করেই শেষ হয়েছে ‘অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ ও মানসম্মত প্রতিষ্ঠান প্রধান নিয়োগে করণীয় নির্ধারণের’ কর্মশালা।

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অধ্যক্ষ-প্রধান-সহকারী প্রধান নিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়।

জানা গেছে, অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় শিক্ষামন্ত্রী দীপু মনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ওই কর্মশালায় কিছুটা দেরিতে অংশ নেন। কর্মকর্তাদেরও কেউ কেউ কর্মশালায় অনুপস্থিত ছিলেন। তাই নানা মুনির দেয়া নানা প্রস্তাব নিয়ে আলোচনা করেই কর্মশালা শেষ হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গতকাল সন্ধ্যায় জনতার কথা২৪কে জানান, সভায় কর্মকর্তারা অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও সহকারী প্রধান নিয়োগ নিয়ে নানা প্রস্তাব দিয়েছেন। এনটিআরসিএর মাধ্যমে এসব পদে নিয়োগ দিতে আইন সংশোধন করা প্রয়োজন বলে জানানো হয়েছে কর্মশালায়। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের মতামত দিয়েছেন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করেই কর্মশালা শেষ হয়েছে।
২০১৫ খ্রিষ্টাব্দের অক্টোবরে প্রকাশিত গেজেট অনুযায়ী এন্ট্রি লেভেলে (প্রভাষক, সহকারী শিক্ষক) শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিএর। আর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান ও কর্মচারীদের নিয়োগ এখনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটির/পর্ষদের হাতে। এসব নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ বিস্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

jaxxwallet-liberty.com

Atomic Wallet

Jaxx Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com