
সাগর মোড়ল
তালা,সাতক্ষীরা
বাংলাদেশর সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও অস্থায়ীভাবে কর্মরতদের ব্যাতিতো নতুন নিয়োগ বন্ধসহ ৩ দফা দাবিতে তিন দিনের কর্মবিরতির কর্মসূচি পালন করছে তালা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।
মঙ্গলবার ১০ অক্টবার ২০২৩ থেকে বৃহস্পতিবার ১২ অক্টবার ২০২৩ পর্যন্ত তিন দিন ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।
প্রথম দিনে কর্মবিরতি চলাকালে বাংলাদেশর সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের তালা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মুসফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাজমুন নাহার, তৌহিদুর রহমান,পরিমাল মন্ডল , সমীরন সরকার,শাপলা বেগম,রমেছা খাতুন দিপ্তী রানী বিশ্বাস ও রহিমা খাতুন প্রমুখ।
এসময় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সেইসঙ্গে দাবি না মানলে আরো কঠিন আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
Leave a Reply