1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ, রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মানবতাবিরোধী অপরাধ হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ মৃত্যুদণ্ড-৩ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পাশে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২

রিপোটারের নাম
  • প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে সাড়ে ৯ কেজি গাঁজা।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি আব্দুল মান্নান। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- সদর থানার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও রানীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মিঠুন আলী নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে মোড়ানো সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন জানায়, গাঁজাগুলো তিনি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। এ ঘটনায় মিঠুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিঠুনকে আদালতে সোর্পদ করেছে পুলিশ।

এদিকে একই দিনে ডিবির এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইমরান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।

পুলিশ জানায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ফেন্সিডিল তার হেফাজতে বিক্রির উদ্দেশ্যে মজুদ ছিল।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশের সদস্যরা আগে থেকেই ঘটনাস্থলে ওত পেতে ছিল। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনগণের সহযোগিতা পেলে আমরা দ্রুত মাদক ব্যবসায়ীদের দমন করতে পারব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">