1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইপসা’র দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ সম্পন্ন, কমিউনিটি সক্ষমতায় আহ্বানে এমপি আবু সুফিয়ান রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফজলুল হক, সম্পাদক হারুন নির্বাচিত রাজশাহীর পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপি’র বর্ণাঢ্য আয়োজন সাঘাটায় বিএনপি প্রার্থী ফারুক আলমের নির্বাচনী প্রচারণা ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ……………………….কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ‎রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ

সাদুল্লাপুরে ৭০ বছর বয়সেও ভিক্ষুক ছকিনার ভাতা হয়নি

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৫৫৮ বার পড়া হয়েছে

ইমন মিয়া, স্টাফ রিপোর্টার:

ভূমিহীন ছকিনা বেওয়া। পেশা তার ভিক্ষাবৃত্তি। বয়স ৭০ বছর ছুঁই ছুঁই। থাকেন অন্যের বাড়িতে। সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সমাজসেবা কার্যালয়ের ভাতা প্রত্যাশায় ঘুরেছেন ইউপি চেয়ারম্যান-মেম্বরদের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি তার। আর কত বয়স হলে বয়স্ক কিংবা বিধবা ভাতা পাবেন এই প্রশ্ন বৃদ্ধা ছকিনার।

দুর্বিষহ জীবনে বেঁচে থাকা ওই ছকিনা বেওয়ার অস্থায়ী বসবাস সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামে। এ গ্রামের বিভিন্নজনের বাড়িতে বসবাস ছকিনার।

স্থানীয়রা জানায়, স্বামী মেছের আলীকে অনেক আগে হারিয়েছেন ছকিনা বেওয়া। নেই মাথা গোঁজার ঠাঁই। যেখানে রাত সেখানেই কাত। পেশা তার ভিক্ষাবৃত্তি। বয়সের ভারে হয়েছেন কুঁজো। নানা রোগে বাসা বেঁধেছে শরীরে। তবুও জীবিকার সন্ধানে নিরন্তর ছুটে চলা। যেন পায়ে তার বাহন। সকাল-সন্ধ্যা ঘুরে বেড়ান অন্যের দুয়ার-দুয়ারে। আজও কপালে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতাদি। পান না কোনো সরকারি সুযোগ-সুবিধাও। ফলে জীবন-জীবিকার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা এই বৃদ্ধার।

সরেজমিনে জানা যায়, ছকিনা বেওয়ার স্বামী পেশায় একজন দিনমজুর ছিলেন। ছিল না তার জায়গা জমি। দাম্পত্য জীবনে প্রথম ছেলে সৈয়দ আলীর বয়স যখন ৫ বছর তখন ফের তার গর্ভে থাকা আরেক সন্তান রেখে মেছের আলী মারা যায়। এরপর জীবনে নেমে আসে কালমেঘ। দুই শিশু সন্তান সৈয়দ আলী ও রানজুকে বাঁচাতে ছকিনা বেওয়া বেছে নেন ভিক্ষাবৃত্তি পেশা। আর বসবাস করেন প্রতিবেশীদের বাড়িতে। এভাবে স্বামী মৃ ত্যুর ৪১ বছর ধরে জীবন-জীবিকার লড়াই করে চলছেন এই বৃদ্ধা। এখন বয়সের ভারে নুয়ে পড়ছেন। দুই ছেলে থাকেন জেলার বাইরে। তাদেরও অভাব-অনটনের সংসার। কেউ খোঁজ রাখে না ছকিনার। যে বয়সে আরাম আয়েশে থাকার কথা, ঠিক সেই বয়সে হাড়ভাঙা পরিশ্রম করে ভিক্ষাবৃত্তি করছেন। রাতযাপন করছেন অন্যের বাড়ি-বাড়ি। চরম দুর্বিষহ জীবন কাটছে তার। শেষ বয়সেও ছকিনা বেওয়া তপ্ত রোদ আর বৃষ্টি-বাদল উপেক্ষা করে রোজগারের আশায় ছুটছেন বিভিন্ন গ্রামান্তরে।

অসহায় ছকিনা বেওয়া বলেন, হামার সোয়ামি মেলা বছর আগে মরছে। হামাঘরে কোনো জমিজিরাত নাইও। মোর একন শরীল চলে না বাবা। তাও ভিখ্যত যাওয়া নাগে। সরকার নাকি ভাতা দেয় মুই তো পাম না। হামার এদিকের চেয়ারম্যান-মেম্বরক কছুনু কেউ মোক ভাতা কাট করি দেয় না বাহে।

স্থানীয় শিক্ষক মোসলেম আলী জানান, ভূমিহীন এই ছকিনার কষ্টের শেষ নেই। সরকারি বা জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ইতোমধ্যে সমাজসেবা অধিদফতরের ছকিনার জন্য বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার অনলাইন আবেদন করে দিয়েছেন তিনি। এখনও ভাতাভুক্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

gem visa login

Jaxx Wallet Download

prodaonline.com.au

Proda Login Australia

Proda Login

Trending Dance

Email Separator

email-separator.com

gemvisalogin.com

gem visa

Solana Wallet

solana-wallet.org

Solana Wallet Download

">