1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাসুদের ধানের শীষের প্রচারনা সুনামগঞ্জ-২আসনে গণফোরামের মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক চৌধুরী’র নিবার্চনী প্রচার প্রচারণা ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন লালমনিরহাটে জেলা যুবদলের এক কাঠের সেতু নির্মাণে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা

বিশ্ব স্থাপত্য দিবস উপলক্ষে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে সেমিনার এবং এক্সিবিশন।

সাদী মোহাম্মদ সাদ
  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ২৭ অক্টোবর — স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ আয়োজিত সেমিনার ও আউটডোর এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে। সোমবার বিকেল ৩টায় শুরু হওয়া প্রদর্শনীতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাঁদের স্টুডিও প্রজেক্ট, স্থাপত্য মডেল ও নগর পরিকল্পনার নকশা প্রদর্শন করেন।

প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. বি. সি. বসাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোনিয়া আফরিনসহ স্থাপত্য ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও টেকসই চিন্তাধারার প্রশংসা করে বলেন, “স্থাপত্য কেবল নান্দনিকতার বিষয় নয়, এটি মানুষের জীবন, সমাজ ও পরিবেশের সমস্যার টেকসই সমাধান খোঁজার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল স্থাপত্য ৮৩ ব্যাচের শিক্ষার্থীদের নকশা ও ভাবনায় নির্মিত তিনটি রিয়েল স্কেল সিটিং ইনস্টলেশন। এর তত্ত্বাবধানে ছিলেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম ও সহকারী অধ্যাপক মুজাইয়ানা নওমী খান। পুরো প্রদর্শনীটি তত্ত্বাবধান করেন স্থাপত্য বিভাগের সিনিয়র শিক্ষক সারাহ বাসনীন ও সাব্বির আহমেদ সহ বিভাগের শিক্ষার্থীরা

আয়োজকদের মতে, এ প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কাজের মাধ্যমে স্থাপত্য নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ তৈরি করা।

প্রদর্শনী চিত্র

একই দিনে বিকেলে অনুষ্ঠিত হয় সেমিনার “Threads of Community: Architecture, Culture, Identity” শীর্ষক আলোচনা সভা। কনভেনর ছিলেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম এবং কো-কনভেনর সহকারী অধ্যাপক ফারিয়া শারমিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম। সেমিনারে ছয়জন প্রাক্তন শিক্ষার্থী তাঁদের কমিউনিটি-ভিত্তিক স্থাপত্যচর্চা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণায় অনুপ্রাণিত করে।

প্রতি বছর ৬ অক্টোবর বিশ্ব স্থাপত্য দিবস উদযাপিত হয়। সেই ভাবনাকেই সামনে রেখে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ এ আয়োজন করে। দিনব্যাপী এক্সিবিশন ও সেমিনার শিক্ষার্থীদের উৎসাহিত করেছে সৃজনশীলতা, মানবিকতা ও টেকসই নকশার চর্চায়।

আয়োজক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজনের মাধ্যমে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ তরুণ স্থপতিদের সৃজনশীলতা, দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গি বিকাশে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

jaxxwallet-liberty.com

Atomic Wallet

Jaxx Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com