
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল বাশার ভূঁইয়া।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা রিটার্নিং অফিসার মেহেদী হাসান কাইছারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।
এ সময় আবুল বাশার ভূঁইয়া বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই লক্ষ্মীপুরের আর্থ সামাজিক উন্নয়নের, অবকাঠামোগত উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে,আমাকে কাজ করার সুযোগ দিন। এ সময় ট্রাকের পক্ষে ভোট চেয়ে আবুল বাশার ভূঁইয়া বলেন সকলে আমার জন্য দোয়া করবেন।
নির্বাচনী আচরণ বিধিমালা পালন করে ৫ জন নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দেন আবুল বাশার। এছাড়াও এদিন লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া এবং বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া মনোনয়ন পত্র জমা দেন।
">
Leave a Reply