নিজস্ব প্রতিবেদক
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ড. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে হারুন রশিদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৌর শহরের প্রেসক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৩ জন সদস্যের মধ্যে ৪০ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ওমর ফারুক ও ইমরান হোসেন সজিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান, সাংগঠনিক সম্পাদক এস.এম জাকির হোসাইন, অর্থ সম্পাদক নুর উদ্দিন জাবেদ এবং কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদিন, জিহাদ ভূঁইয়া, জহির হোসেন খাঁন ও চৌধুরী খোরশেদ আলম রনি।
নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন, অধ্যক্ষ নিজামউদ্দিন ও মিজানুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার এবং রায়পুর রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগসহ অন্যান্য সদস্যরা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ রায়পুর প্রেসক্লাবকে আরও গতিশীল ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
">