
সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে অসহায় এক পরিবারের বসত ঘরপুড়ে ভস্মিভূত হয়েছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৬ মার্চ (শুক্রবার) দুপুরে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের গেন্দা শেকের পুত্র আঃ ছাত্তার আলীর বসতবাড়িতে এ অঅগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে ঘরে থাকা আসবাবপত্র সহ সকল মালমাল ও নগদ টাকা পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়েছে।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেছি। এতে প্রায় ৪ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
Leave a Reply