1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ, রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আদালতের নির্দেশেও রামগতিতে প্রবাসীর ১৭ মহিষ দিচ্ছে না চেয়ারম্যান

রিপোটারের নাম
  • প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম এক প্রবাসীর ১৭টি মহিষ জিম্মায় রাখার নামে আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ভূক্তভোগী সৌদি প্রবাসী আবদুল ওদুদ মহিষগুলো ফেরত পেতে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। ওদুদ উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের বাসিন্দা। চেয়ারম্যান জসিম চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

থানা পুলিশ সূত্র জানায়, ওদুদ সৌদি প্রবাসী। ২০১১ সালে ৫টি গরু ও ৮ টি মহিষ কিনে ওদুদ তার শশুর চরআলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের নুর মোহাম্মদের কাছে গরু-মহিষগুলো লালন-পালন করতে দেন। ২০১৯ সালে তিনি দেশে ফিরে আসেন। ৯ বছরে গরু ও মহিষগুলোর বাচুর জন্ম নেয়। এতে বৃদ্ধি পেয়ে ৭টি গরু ও ২০ টি মহিষ হয়। দেশে ফেরার পর গরু ও মহিষগুলো চাইলে ওদুদের শশুর দিতে অস্বীকার জানায়। এতে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি তিনি (ওদুদ) বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রামগতি) আদালতে মামলা দায়ের করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম মামলাটি তদন্তের জন্য রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেয়। এর অনুলিপি চরবাদামের ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমকেও দেওয়া হয়।

সূত্র জানায়, ২৪ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগতি থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান তফাদার ১৭ টি মহিষ ও ৫টি গরু নুর মোহাম্মদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই বছরের ৪ মার্চ তিনি গরু উদ্ধারের পর মহিষ ও গরুগুলো লালন-পালনের জন্য চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের জিম্মায় রাখা হয়। এনিয়ে ওইদিন তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদনও দাখিল করেন। আদালতের নির্দেশে গত ৮ ডিসেম্বর চেয়ারম্যান জসিম ৫ টি গরু ওদুদকে ফেরত দেন। কিন্তু মহিষগুলো ফেরত দেননি। প্রায় ১০ লাখ টাকা মূল্যের মহিষগুলো ফেরত দিতে চেয়ারম্যানকে ১৯ ডিসেম্বর লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী মুহাম্মদ রহমত উল্যাহ বিপ্লব লিগ্যাল নোটিশ পাঠায়। এরপর দু’বার পুলিশ ওই চেয়ারম্যানকে মহিষগুলো ফেরত দিতে নোটিশ করেন। কিন্তু তিনি তা কর্ণপাত করছেন না। সবশেষ চলতি বছর ৩১ মার্চ মহিষগুলো ফেরত দিতে আদালতের আদেশক্রমে এসআই মজিবুর রহমান ফের নোটিশ দেয়। এতেও চেয়ারম্যান মহিষগুলো ফেরত দেয়নি।
আবদুল ওদুদ জানায়, একের পর এক সময় দিয়েও চেয়ারম্যান আমার মহিষগুলো ফেরত দিচ্ছে না। তিনি হয়রানি করছেন। আমি মহিষগুলো ফেরত চাই।

আবদুল ওদুদের মেয়ে জামাই জুলফিকার আলী চৌধুরী জানান, নুর মোহাম্মদ চেয়ারম্যান জসিমের লোক। জিম্মায় রাখার নামে চেয়ারম্যান মহিষগুলো আত্মসাত করেছেন। এজন্য তিনি মহিষগুলো ফেরত দিচ্ছে না।

চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বলেন, আদালতের আদেশ মানতে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি। কিন্তু মহিষগুলো চর থেকে আনা এখনো সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে মহিষগুলো হস্তান্তরের চেষ্টা করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান তপাদার বলেন, নোটিশ করা সত্ত্বেও চেয়ারম্যান মহিষগুলো বুঝিয়ে দিচ্ছে না। তিনি কালক্ষেপন করছেন। দ্রুত মহিষগুলো ফেরত পেতে আদালতে ফের প্রতিবেদন দাখিল করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">