1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল শেরপুরে গণসংযোগে শিশুদের মাঝে চকলেট বিতরণ তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের উদ্যোগে ২১০টি ‘শিশু বিকাশ একাডেমি’ স্থাপনের কাজ শুরু গণজোয়ারের সামনে দুর্বল বাঁধা সৃষ্টি করে লজ্জায় পড়তে যাবেন না “শেরপুরে জামাত নেতা রাশেদুল ইসলাম রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২ খালেদা জিয়া লাইভ সাপর্টে সকলের কাছে দোয়াপ্রার্থী নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব রাজি না হওয়ায় ভর্তি বাতিল

লক্ষ্মীপুরে চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে প্রবাসী চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যায় দায়ে ভাতিজা আরিফ হোসেন রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেয়া হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রুবেল সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু জাফরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারী ঘরে ঢুকে চাচা হারুনুর রশিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ভাতিজা রুবেল। এতে তার পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে স্বজনদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি দেখে নোয়াখালী এশিয়ান হাসপাতালে নেয়া হয়। পরের দিন সকালে মৃত্যু হয় হারুনের।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুইটি আক্তার বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরে পুলিশ প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য-শুনানি শেষে মামলার প্রায় সাড়ে তিন বছর পর আজ এ আদেশ দেন আদালতের বিচারক। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) এডভোকেট জসিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD