1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিশু নির্যাতন মামলায় পলাতক প্রধান শিক্ষক আব্দুর রহিম কারাগারে চট্টগ্রামে দেশের বৃহৎ ফুল উৎসব উদ্বোধন! বৃহৎ কর্মযজ্ঞের প্রশংসায় জনপ্রশাসন সচিব গাইবান্ধার সাদুল্লাপুরে ৫টি ইটভাটায় যৌথ অভিযানে ২৩ লক্ষ টাকা জরিমানা। রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মধ্য রাতে মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা নড়াইল-১ আসনে বি. এম. নাগিব হোসেন ও মিল্টন মোল্যার মনোনয়নপত্র বৈধ ঘোষণা রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্তার চার শেরপুরের তিন আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ” ১ জনের স্থগিত ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার লক্ষ্মীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবুল বাশার ভূঁইয়া

ইদের চাঁদ যেন ঝলসানো রুটি!

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ সাহানুর ইসলাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেড়ামালঞ্চা গ্রামের জমিলা বেগম(ছদ্মনাম) যার নুন আনতে পানতে ফুরোয় অবস্থা। বয়স সেই কবেই ৮০ পেরিয়েছে। তবু বৃদ্ধ মা পেটের দায়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।

ঘর-বাড়ি বলতে আমরা যা বুঝি মানুষটার সেই সম্বল টুকুও নেই। একসময়ের আর সবার মতই টগবগে ছিলেন এই জমিলা বেগম। কাজ করে যা আয় হত তা দিয়ে দিব্যি চলে যেত সংসার। কিন্ত কালক্রমে পার্শ্ববর্তী বাড়ির কিছু নিকটাত্মীয়ের কুটবুদ্ধি আর হঠকারিতার ফলে জমি হারাতে হয় সবটুকু। হারাতে হয় মাথা গুজবার জন্য রাতে থাকবার স্থানটুকুও।।

দীর্ঘ একমাস রমজানের পর এসেছে খুশির ইদ। মানুষজন বাজারে যাচ্ছে, নতুন নতুন জামা-কাপড় কিনছে, ভালো ভালো খাবার খাচ্ছে।। কিন্ত এই মানুষগুলার যেন সারাবছরই রমজান। তাদের মাথার ওপর কখনো ঈদের চাঁদ উঠে না!!
কি করুণ দৃশ্য।

স্বামী গত হয়েছেন সেই কবেই। একমাত্র ছেলে যিনিও কিনা কিঞ্চিৎ মানসিক প্রতিবন্ধী। থাকেন অন্যত্র আর নিজ মায়ের এবং মানসিক প্রতিবন্ধী বোনের যেন কোনো খোঁজখবর নেয়ার প্রয়োজনবোধই করেন না। সেই থেকে তিনি আর তার মানসিক প্রতিবন্ধী মেয়ে লড়ে যাচ্ছে বেঁচে থাকার এক আমরণ জীবনযুদ্ধে। জীবনে কখনও হার না মানা এই মানুষ গুলো হারতে বসেছে বয়সের ভারে। তবুও যেন তারা হাল ছাড়বার পাত্র নন।

রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকেরই কিছু মৌলিক চাহিদার কথা বলা থাকলেও, সেই চাহিদা পূরণে সরকারী বেসরকারী সাহায্য সহযোগিতাগুলো তাদের দরজায় কখনও কড়া নাড়ে না।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এর সবগুলোই যেন বালি চাপা পড়েছে বহু আগে।
সেই অন্ন খুঁজে পেতেই যেন এখন প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে পেটের দায়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মা জমিলাকে।

মাথা গুঁজবার যেটুকু জায়গা আছে তাতেও সামান্য বৃষ্টি আসলেই আর রেহাই নেই। কাঁথা মুড়িয়ে গুটিসুটি দিয়ে মা-মেয়ে না ঘুমিয়েই কাটিয়ে দেন সারারাত। আহারে!
ঈদের কারোর জন্য বেশ আনন্দের আর সেই একই ঈদের চাঁদ কারোর জন্য যেন আগুনে পোড়ানো ঝলসানো রুটি।
আহারে কি জীবন!

তবে গাইবান্ধা জেলার উক্ত এলাকারই কিছু উদ্যমী তরুণ যুবাদের এই দৃশ্য চোখে পড়লে, তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে সামাজিক সচেতনতার জন্য উন্মুক্ত ফান্ড গঠন করে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানালে সবাই তাতে সাড়াও দেন। বেশ খানিকটা নগদ অর্থ কালেকশনের দ্বারা ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে সেই মাকে তারা উপহার দেন টিনসেডের একটি ছোট্ট বাড়ি। বাড়ি পেয়ে অসহায় মা এবং প্রতিবন্ধী মেয়ে উভয়েই ভীষণ খুশি। মন খুলে দোয়া করেছেন সেই যুবকদের জন্য।

যুবকরা বলছেন ঈদ তো আসলে ধনী-গরীব সবারই। ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করার জন্যই তাদের এই আয়োজন। তাদের আশা অসহায় এমন সব মায়ের হাসি যেন অটুট থাকে আজীবন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Liberty Wallet

proda login

Jaxx Wallet Download

Jaxx Wallet

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance