1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার বায়েজিদে জানমাল ঝুঁকিতে চোরচক্র আতংকে চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ গণভোট ও ভোটে উদ্বুদ্ধকরণে প্রচারে ইমাম সম্মেলন – জেলা প্রশাসন রায়পুরে অবৈধ টপ সয়েল কর্তন রোধে মোবাইল কোর্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসনের কার্যক্রম : জনসচেতনতায় লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার

দুই শিশুকে নিয়ে স্বামীর খোঁজে ঘুরছেন রেশমি !

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকে, গত দুই দিন ধরে নিখোঁজ স্বামীর সন্ধানে ছবি হাতে নিয়ে, ঘুরে বেড়াচ্ছেন রেশমি। কিন্তু, কোথাও নেই স্বামী কাভার্ডভ্যান চালক শাহজাহানের খোঁজ।

গৃহবধূ রেশমির চোখে এখন গভীর শোক আর দুশ্চিন্তার অশ্রু। সোমবার (৬ জুন) দুপুরে, রেশমি এসেছেন ডিএনএ পরীক্ষার জন্য। কোলে তিন মাসের ছেলে সন্তান রিহাদ; বাম হাতে ধরেছিলেন তিন বছর বয়সী আরেক ছেলে রিহানকে।

হাসপাতালের জরুরি বিভাগের বাইরে ডিএনএ নমুনা সংগ্রহ কেন্দ্রের সামনে দেখা গেছে রেশমিকে।

রেশমি জানান, চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাটে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। স্বামী কাভার্ডভ্যান চালক শাহজাহানের সঙ্গে শনিবার (৪ জুন) রাতে তার শেষ কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন কাভার্ডভ্যান নিয়ে ভাটিয়ারী যাচ্ছে। আগেও অনেকবার সেই ডিপোতে গিয়েছিল। এবার গিয়ে আর ফিরে আসেনি। সেই রাত থেকেই রেশমি বিভিন্ন স্থানে ছুটোছুটি করেছেন, কিন্তু খোঁজ মেলেনি তার স্বামী শাহজাহানের। রেশমি বলেন, “জানিনা কোথায় গেলে তাকে ফিরে পাবো। অন্তত লাশটা পেলেও সান্ত্বনা পেতাম। একইভাবে, সন্তানের খোঁজ পেতে ডিএন নমুনা দিতে এসেছেন হেমায়েতুল্লাহ।

নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়ার বাসিন্দা হেমায়েতুল্লাহ। শনিবার (৪ জুন) গভীর রাত থেকেই প্রিয় সন্তানের খুঁজে দিশাহারা। ছেলে মাইনুদ্দিনের (২০) ছবি নিয়ে কাঁদছিলেন তিনি। হেমায়েতুল্লাহ জানান, আশুলিয়া থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে এসেছিলেন তার ছেলে।শনিবার রাতে ছেলে ভিডিওতে আগুনের সেই দৃশ্য দেখাচ্ছিলেন। এরপর থেকে আর কোনো খোঁজ পাইনি তার।

এছাড়াও, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. রাসেলের (২০) খোঁজে তার স্বজনরা ডিএনএ নমুনা কেন্দ্রে অপেক্ষা করছেন। রাসেল গাড়ির ওয়্যারিং-এর কাজ করতেন। এ রকম আরও অসংখ্য স্বজন অপেক্ষমান ডিএনএ নমুনা কেন্দ্রের সামনে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ছুটে বেড়াচ্ছেন অনেকে। প্রিয়জনের সন্ধান না পেয়ে হতাশ স্বজনেরা শেষ পর্যন্ত আসছেন ডিএনএ নমুনা পরীক্ষা কেন্দ্রে।

গতকাল সোমবার (৬ জুন) দুপুর পর্যন্ত, নিখোঁজ ৮ জনের বিপরীতে ১২ জন নিকট আত্মীয় ডিএনএ নমুনা দিয়েছেন। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

proda login

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">