
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান।
নিহত আল আমিন ইসলাম (২৭) ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, আল আমিন ফাঁকা মাঠে ঘাস কাটছিলেন। পরে পাশের একটি নালাতে মাছ ধরার জন্য জাল পাততে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
থানায় জিডি করে নারগুন ইউপির চেয়ারম্যান সেরেকুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।
">
Leave a Reply