1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত চট্টগ্রাম বায়েজিদে দুটি কাটা হাত উদ্ধার: জনমনে আতংক উদ্বেগ চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকারী আটক -২:এলাকায় ভয় আতংক রায়পুরের জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলাতে উদ্ধার। রাত্রিকালীন তানোর থানার মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে র‍্যাব সন্ত্রাসী বন্দুকযুদ্ধে র‍্যাব কর্মকর্তা নিহত আহত একাধিক জিম্মি ৩ পাবনা ১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ ৪ জনের বৈধ নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

আম্মুকে জায়েদ খান খুব ডিস্টার্ব করেন, বললেন মৌসুমীর ছেলে

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমী। ১৯৯৬ খ্রিষ্টাব্দে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সুখে-শান্তিতে দীর্ঘ ২৬ বছর ধরে সংসার করে আসছেন। কিন্তু সম্প্রতি শুরু হওয়া এক বিতর্কে ভক্তদের মনে আশঙ্কা, চিড় ধরেছে সানী-মৌসুমীর সম্পর্কে!

সেই আশঙ্কা আরও বেশি পোক্ত হলো মৌসুমীর একটি অডিও বক্তব্যে। জায়েদ খান ও ওমর সানীর মধ্যকার দ্বন্দ্ব-লড়াই ইস্যুতে জায়েদ খানের পক্ষ নিয়েছেন মৌসুমী। বলেছেন, জায়েদ খান ভালো ছেলে, সে তাকে কোনো অসম্মান করেনি।

এরপর ফেসবুক লাইভে এসে এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ওমর সানী। জানান, তার ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা এ বিষয়ে সব জানেন।

এবার এ বিষয়ে মুখ খুললেন ওমর সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন। তিনি গণমাধ্যমকে বলেন, “তার (জায়েদ খান) বিষয়ে সবাই মোটামুটি জানেন। শুধু আমার আম্মা না, উনি কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন।

উনি আমার আব্বুর সাথেও বেয়াদবি করেছেন, আম্মুর সাথেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো।’

ফারদিনের ভাষ্যে, ‘আব্বু আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। ছেলে হিসেবে আমি তো আব্বু আম্মু দুজনকেই চাইবো। দিন শেষে আমার চাওয়া যেন এটা দ্রুত সমাধান হয়।”

ফারদিন আরও বলেন, ‘সত্যি কথা হলো উনি (জায়েদ খান) ডিস্টার্ব করেন। আমি চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করবো না। উনি আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন। এগুলো হয়ত প্রমাণ দিতে পারব না। আমি জানি বিষয়গুলো, পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে নিয়ে চিন্তায় পড়ে যাবো এমন না। উনাকে এত গুরুত্ব দিচ্ছি না। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা। তাই উনাকে নিয়ে ভাবছি না।’

উল্লেখ্য, গত শুক্রবার (১০ জুন) খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানী। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। এরপর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানী। তাতে বলেছেন, জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে।

যদিও ওমর সানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান। এমনকি চড়-পিস্তলের ঘটনাও সত্য নয় বলে তার দাবি।

এরপর সোমবার (১৩ জুন) মৌসুমী নিজেও মুখ খুলেছেন। তিনি স্বামী ওমর সানী নয়, বরং জায়েদ খানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন। ফলে নেটিজেনদের মনে তাদের সংসার ভাঙার শঙ্কা আরও প্রবল হয়েছে। তবুও ভক্তদের প্রত্যাশা, সাময়িক অভিমান-ভুল বোঝাবুঝি ভুলে পুনরায় সুন্দর-শান্তিপূর্ণ সংসারে ফিরবেন এই তারকা দম্পতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">