1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপি’র বর্ণাঢ্য আয়োজন সাঘাটায় বিএনপি প্রার্থী ফারুক আলমের নির্বাচনী প্রচারণা ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ……………………….কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ‎রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ,

বিয়েবাড়ি থেকে প্রেমিকাকে তুলে আনতে রাসেল নামে যুবক নিহত

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বিয়েবাড়ি থেকে কনেকে তুলে আনতে গিয়ে স্বজনদের পিটুনিতে রাসেল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে মাগুরার শ্রীপুরে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার খামারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই উপজেলার বরিশাট গ্রামের আজ্জত আলীর ছেলে মঞ্জুরুল জোয়ার্দারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে অন্যত্র বিয়ের আয়োজন করে।

খবর পেয়ে মঞ্জুরুল কয়েকজন বন্ধুকে নিয়ে মঙ্গলবার রাতে মেয়েটিকে তুলে আনতে তার বাড়িতে যান। মেয়ের পরিবারের লোকজন জানতে পেরে তাদের ওপর হামলা চালান। এ সময় পিটুনিতে গুরুতর আহত হন মঞ্জুরুলের বন্ধু রাসেল শেখ। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে মৃত্যু হয়।

বরিশাট গ্রামের জলিল শেখের ছেলে রাসেল ইজিবাইকচালক। ছেলেকে নির্দোষ দাবি করে জলিল শেখ বলেন, ‘আমার ছেলের ইজিবাইক ভাড়া করে ওই বাড়িতে গিয়েছিল তার বন্ধুরা। কোনও মেয়েকে আনতে গেছে কিনা তা আমার জানা নেই। কিন্তু যারা ছেলেকে হত্যা করেছে তাদের বিচার চাই।’

ঘটনার বিষয়ে মেয়ের বাবা বলেন, ‌‘দীর্ঘদিন ধরে মঞ্জুরুল আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই মেয়ের গতিরোধ করে প্রেমের প্রস্তাব দিতো। এজন্য বেশ কিছুদিন তার স্কুলে যাওয়া বন্ধ ছিল। আমরা গরিব মানুষ। তাই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করেছিলাম। এ কথা জানতে পেরে মঞ্জুরুল তার বন্ধুদের নিয়ে আমার বাড়িতে এসে মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছিল। রাতের বেলায় কে বা কারা তাদের মারধর করেছে বলতে পারব না। পরে শুনেছি আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন সরকার বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">