1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপি’র বর্ণাঢ্য আয়োজন সাঘাটায় বিএনপি প্রার্থী ফারুক আলমের নির্বাচনী প্রচারণা ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ……………………….কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ‎রায়পুরে দেশীয় অস্ত্রসহ কারখানার মালিক আটক রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ,

শেকৃবির সাইবার সেন্টার দুই বছরেও চালু হয়নি!

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

দুই বছরেও চালু হয়নি শেকৃবির সাইবার সেন্টার
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সাইবার সেন্টার। করোনার শুরু থেকেই বন্ধ রয়েছে সাইবার সেন্টারটি।

শিক্ষার্থীরা জানান, মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের কার্যক্রম। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় খোলার আট মাস পার হলেও সচল হয়নি সেন্টারটি। ফলে এটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ঘণ্টাপ্রতি ১০ টাকা পরিশোধ করে ব্যবহার করতে পারতেন এখানকার কম্পিউটারগুলো। তাছাড়া কম দামে ফটোকপি ও প্রিন্ট করার সুযোগও ছিল সাইবার সেন্টারটিতে। এখন বন্ধ থাকায় সে সুবিধাও পাচ্ছেন না তারা।

শিক্ষার্থীরা বলছেন, সবার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ থাকে না। মাঝে মাঝে কিছু ছোট-বড় গুরুত্বপূর্ণ কাজে কম্পিউটারের প্রয়োজন হয়। তখন সাইবার সেন্টারে গিয়ে কাজ সেরে নেওয়া যায়। এখন সেটা বন্ধ থাকায় সে সুবিধা পাওয়া যাচ্ছে না। ফলে যেতে হচ্ছে বাইরের কম্পিউটার দোকানগুলোতে অথবা ধার নিতে হচ্ছে কোনো বন্ধুর ল্যাপটপ বা ডেস্কটপ।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সাইবার সেন্টারে যে কম্পিউটারগুলো ছিল সেগুলোর সবকটিই প্রায় নষ্ট। তাই নতুন কম্পিউটার ছাড়া সাইবার সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে শেকৃবির ইনফরমেশন কমিউনিকেশন সেন্টারের (আইসিসি) ডিরেক্টর অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন বলেন, আমরা ২০১৮ সালে ১৫টি কম্পিউটার, ১৫টি চেয়ার, ১০টি টেবিল এবং একটি ফিল্টার চেয়ে প্ল্যানিং ডিভিশনে চিঠি পাঠিয়েছি। কিন্তু এরপর আর কোনো অগ্রগতি দেখিনি।

বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডিভিশনের পরিচালক ড. মিজানুল হক কাজল বলেন, ২০১৮ সালে আমি প্লানিং ডিভিশনের পরিচালক ছিলাম না। পরিচালক হওয়ার পর চিঠি সম্পর্কিত কিছু শুনিনি। তখন অন্য কেউ এ দায়িত্বে ছিলেন। তবে আমি যথাসাধ্য চেষ্টা করছি এই সাইবার সেন্টার পুনরায় চালু করার।

তিনি আরও বলেন, প্রজেক্ট পেলেই আমি এটি বাস্তবায়নের জন্য কাজ করব। তবে এক্ষেত্রে প্রধান দায়িত্ব আইসিসি সেন্টারের। তারা শুধু চিঠি পাঠিয়ে দিলেই কাজ শেষ না। এটা নিয়ে উপাচার্যের সঙ্গে আলাপ করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভুঁইয়া বলেন, সাইবার সেন্টার নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আগামী ১৫ দিনের মধ্যেই এটি চালু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">