1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিশু নির্যাতন মামলায় পলাতক প্রধান শিক্ষক আব্দুর রহিম কারাগারে চট্টগ্রামে দেশের বৃহৎ ফুল উৎসব উদ্বোধন! বৃহৎ কর্মযজ্ঞের প্রশংসায় জনপ্রশাসন সচিব গাইবান্ধার সাদুল্লাপুরে ৫টি ইটভাটায় যৌথ অভিযানে ২৩ লক্ষ টাকা জরিমানা। রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মধ্য রাতে মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা নড়াইল-১ আসনে বি. এম. নাগিব হোসেন ও মিল্টন মোল্যার মনোনয়নপত্র বৈধ ঘোষণা রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্তার চার শেরপুরের তিন আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ” ১ জনের স্থগিত ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার লক্ষ্মীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবুল বাশার ভূঁইয়া

সুনামগঞ্জ ও সিলেটে বন্যার্তদের পাশে আইজিপি!

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মানবিক সহায়তা নিয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি আজ (২৩ জুন) সুনামগঞ্জ জেলা শহর থেকে দূরবর্তী বাদাঘাট হাই স্কুল মাঠ, আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর থানায় আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। আইজিপি প্রায় আড়াই ঘন্টা ধরে স্পিড বোটে অবস্থান করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

আইজিপি বিশ্বম্ভরপুর থানা ভবনে আশ্রয় নেয়া ৩২টি পরিবারের সদস্যদের দেখতে যান। তিনি তাদের সাথে কথা বলেন, তাদের প্রত্যেকের প্লেটে পুলিশের রান্না করা খাবার তুলে দেন। এ ৩২টি পরিবারকে প্রতিদিন পুলিশের রান্না করা খাবার দেয়া হচ্ছে। বন্যা শুরুর পর থেকেই বন্যা দুর্গত মানুষকে থানা, ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় আশ্রয় দেয়া হয়েছে। তাদেরকে রান্না করা খাবার দেয়া হচ্ছে।

পরে বিশ্বম্ভরপুর থানা প্রাঙ্গনে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, আকস্মিক বন্যায় অনেক মানুষ বাস্ত্তচ্যুত হয়েছে, তাদের পশু-পাখির ক্ষতি হয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে সরকার, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করছেন।

আইজিপি বলেন, আশার কথা হচ্ছে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যা পরবর্তী সময়ে ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই মিলে এ দুর্যোগ মোকাবেলা করবো।

পরে আইজিপি সিলেটের সাহেবের বাজার হাই স্কুল এবং কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ত্রাণ বিতরণ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (লজিস্টিকস) মোঃ তওফিক মাহবুব চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিল্পব বিজয় তালুকদার, সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

proda login

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance