1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার বায়েজিদে জানমাল ঝুঁকিতে চোরচক্র আতংকে চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ গণভোট ও ভোটে উদ্বুদ্ধকরণে প্রচারে ইমাম সম্মেলন – জেলা প্রশাসন রায়পুরে অবৈধ টপ সয়েল কর্তন রোধে মোবাইল কোর্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসনের কার্যক্রম : জনসচেতনতায় লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার

পাবনায় হাসপাতালের অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ অতিরিক্ত সচিব

রিপোটারের নাম
  • প্রকাশিত : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধি

২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের নানা অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার নিম্নমান দেখে অসন্তোষ প্রকাশ করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইদুর রহমান।

তিনি দ্রুত এসব অব্যবস্থাপনা দূর করে চিকিৎসাসেবার মান বাড়াতে হাসপাতালের সহকারী পরিচালককে নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত সচিব বলেন, আপনি কাজ করতে না পারলে সরে যান।

রোববার অতিরিক্ত সচিব সাইদুর রহমান দুই দিনের সরকারি সফরে পাবনায় গিয়ে সরাসরি পাবনা জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। টানা ২ ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করেন।

এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, গাইনি, সার্জারি, অর্থপেডিক্স, চক্ষুসহ বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শকালে অতিরিক্ত সচিবের নজরে পড়ে যেখানে হাসপাতালে রোগীর জায়গা হয় না, সেখানে বারান্দার বিশাল জায়গাজুড়ে অব্যবহৃত, নষ্ট ও ভাঙা চেয়ার-টেবিল, সিটের ভগ্নাংশসহ নানা সামগ্রী দিয়ে ভরে রাখা হয়েছে।
রোগীদের রান্নার ঘর, বাথরুম, টয়লেট নোংরা, চরম দুর্গন্ধ। জরুরি বিভাগের ডক্টরস রুমের টিকিৎসকের শোবার বা বিশ্রাম নেওয়ার বিছানার করুণ দশা। জরুরি বিভাগের সঙ্গে গুরুত্বপুর্ণ জায়গায় বানানো হচ্ছে পরিবহণ গ্যারেজ। হাসপাতাল কম্পাউন্ডে ডাক্তারদের জন্য কোর্য়াটার থাকলেও সেখানে কোনো ডাক্তার থাকেন না।

এসব দেখে-শুনে চরম অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। বিকাল সাড়ে ৩টায় তিনি সহকারী পরিচালকের কক্ষে মতবিনিময় সভা করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা তার নজরে আনেন যে, সম্প্রতি হাসপাতালে কেনাকাটায় অনিয়ম দুর্নীতি হয়েছে।

এ সময় অতিরিক্ত সচিব হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীরকে উদ্দেশ করে বলেন, সব অনিয়ম অব্যবস্থাপনার জন্য আপনাকেই জবাবদিহি করতে হবে। আপনি দ্রুত এসব অনিয়ম অব্যবস্থাপনা নিরসন করে স্বাস্থ্যরসেবার মান বাড়ান। ২ মাসের মধ্যে হাসপাতালের সব নোংরা অকেজো জিনিসপত্র অপসারণ করার নির্দেশ দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে পাবনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাফিকুল হাসান, গণপূর্ত পাবনার নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন কনসলটেন্ট ডা. সালেহ মোহাম্মদ আলী, অর্থপেডিক সার্জন ডা. জাহেদী হাসান রুমী, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

proda login

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">