1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ, রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাজিরপুরে ইউপি নির্বাচনের জেরে হামলা-ভাংচুর ও লুট-পাট; আহত ৮

রিপোটারের নাম
  • প্রকাশিত : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

এস, এম-নুর
পিরোজপুর প্রতিনিধি
-০৬ জুলাই ২০২২

পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা ও আসবাব পত্র ভাংচুর ও লুট-পাটের ঘটনা ঘটেছে।

এসময় উভয় পক্ষের ৮ নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (০৫জুলাই) রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্য কলারদোয়ানিয়া গ্রামে।

আহতরা হলেন ওই গ্রামের এক পক্ষের মোস্তাফা কামাল (৬০), তার স্ত্রী মানসুরা বেগম (৫৫), আসমা বেগম(২৩), পুত্র সিরাজুল ইসলাম (২৭) ও পুত্র এনায়েত হোসেন (৩০)। অন্য পক্ষের মো. আল-আমীন বাহাদুর (৪৫), পুত্র মো. ছবুর ইসলাম (২১) ও সুলতান মাহমুদ (৫০)।
হামলায় আহত মো. এনায়েত হোসেন জানান, তিনি আপেল প্রতীকের পরাজিত মেম্বার প্রার্থী সিরাজুল ইসলামের কর্মী ছিলেন। এর জেরে স্থানীয় বিজয়ী মেম্বার শাহ জালালের কর্মী আল-আমীন বাহাদুর ও সুলতান মাহমুদ গত ৪ দিন আগে সন্ধ্যার পরে তার বাড়ির কাছের কাউয়ুমের দোকানের সামনে বসে কটুক্তি করে। এ নিয়ে কথা কাটা-কাটি হয়। এর জেরে গত ৩দিন ধরে তারা তাকে মারধর করতে উদ্যোগ নেয়। এমন কি কিছু লোক-জন নিয়ে হামলা করতে তার বাড়িতেও যায়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি মীমাংসার জন্য গত মঙ্গলবার (০৫ জুলাই) রাতে স্থানীয় নারী মেম্বারের মাধ্যমে খবর দেন। তারা সেখানে যাওয়ার কালে বাড়ির কাছের একটি ব্রীজের উপর বসে প্রতিপক্ষের ৫০-৬০ জন লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে।

হামলায় প্রান রক্ষার্থে বাড়িতে ঢুকলে হামলাকারীরা বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। এ সময় তার মা ও গর্ভবতী স্ত্রী সহ ৫ জনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘরে থাকা বিকাশ ও ফ্লাক্সি লোডের ৫টি মোবাইল এবং নগদ ১লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়।
তবে অভিযুক্তরা এমন অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় জামায়াতের কিছু লোক তাদের (অভিযুক্ত) উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করেছে। এতে তাদের ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. রিয়াজুল হাসান কাওছার জানান, বিজয়ী মেম্বারের কর্মী আল আমীন বাহাদুর ও তার লোকজন মোস্তফা কায়সারের বাড়িতে ৪ দফা হামলা করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম জানান, হামলার খবর পেয়ে সেখানে গিয়াছিলাম। সদ্য সমাপ্ত স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর নির্বাচনের জেরে মোস্তাফা কামালের বাড়িতে হামলা করে তাকে সহ পরিবারের ৫ জনকে মারধর করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর শুনে ওই রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ অসে নি।

পিরোজপুর সংবাদদাতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">