1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার বায়েজিদে জানমাল ঝুঁকিতে চোরচক্র আতংকে চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ গণভোট ও ভোটে উদ্বুদ্ধকরণে প্রচারে ইমাম সম্মেলন – জেলা প্রশাসন রায়পুরে অবৈধ টপ সয়েল কর্তন রোধে মোবাইল কোর্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসনের কার্যক্রম : জনসচেতনতায় লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার
শিরোনাম:
নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার বায়েজিদে জানমাল ঝুঁকিতে চোরচক্র আতংকে চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ গণভোট ও ভোটে উদ্বুদ্ধকরণে প্রচারে ইমাম সম্মেলন – জেলা প্রশাসন রায়পুরে অবৈধ টপ সয়েল কর্তন রোধে মোবাইল কোর্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসনের কার্যক্রম : জনসচেতনতায় লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার

আটঘরিয়ায় মাংস কাটার কাঠের খাটের কদর বেড়েছে

রিপোটারের নাম
  • প্রকাশিত : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

 

সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধি

গাছের গোড়ার দিকের কাঠ। প্রত্যেকটা গোলাকার। চারপাশটায় গাছের তাজা ছালবাকল। নিচটা সমতল। মাংস কাটার কাজে ব্যবহার করা হয় এ কাঠ। স্থানীয় ভাষায় যাকে বলা হয়ে থাকে খাটে (শুদ্ধ উচ্চারণে খাটিয়া)। এই খাটে সারা বছর ব্যবহার করেন কসাইরা।

তবে প্রত্যেক বছর কোরবানি ঈদের সময়ে এসব কাঠের আলাদা কদর দেখা যায়। কোরবানির পশুর মাংস কাটার জন্য সাধারণ মানুষ এসব খাটে ক্রয়ে ব্যস্ত হয়ে পড়েন।

খাটে তৈরিতে তেঁতুল গাছের কাঠকে প্রাধান্য দেওয়া হয়। কারণ অন্য কাঠের তুলনায় এ কাঠের দা-ছুরির আঘাত সহ্য করার ক্ষমতা অনেক বেশি।

ঈদ সামনে রেখে ব্যস্ত খাটে ব্যবসায়ীরা। শহরের বেশ কয়েকটি স্থানে অস্থায়ী দোকান বসিয়েছেন তারা। থরে থরে সাজিয়ে রেখেছেন এসব কাঠের খাটে।

আটঘরিয়া উপজেলার বিভিন্ন বাজারসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে পশুর মাংস কাটার খাটে বিক্রির এমন দৃশ্য নজরে পড়ে।

খাটেগুলো একটির ওপর আরেকটি রাখা। ক্রেতাকে দেখাতে অনেক সময় খাটেগুলো এলোমেলো হয়ে যায়। পর মুহূর্তেই সেগুলো আবার গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়েন বিক্রেতারা।

কাঠের তৈরি খাটেগুলো থরে থরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। ক্রেতা সাধারণের দৃষ্টি কাড়তে একটু পরপরই সেগুলো ঠিকঠাক করেন দোকানিরা।

তবে আগের মত বেচাবিক্রি নেই। সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে। সবকিছু সহজে করতে চায় মানুষ। আগে সারা বছরই কমবেশি এসব খাটে বিক্রি হতো। এখন শুধু কোরবানির ঈদ এলেই বিক্রিটা বেড়ে যায়। এবারো তার ব্যতিক্রম ঘটেনি।

সড়াবাড়িয়া বাজারের খাটে ব্যবসায়ী আলম জানান, প্রতি বছর এ ব্যবসা করে আসি। কিন্তু আগের মত খাটের ব্যবসা নেই।

তবে প্রত্যেক কোরবানির ঈদ সামনে রেখে এ ব্যবসায় নামি। খাটে বিক্রি করতে শহরে আসেন। তবে ছোট বড় মাঝারি খাটে বিক্রয় করে থাকি। ছোট আকারের খাটে ১৫০ টাকা, মাঝারি আকারের খাটে ২৫০ টাকা, বড় আকারের ৩০০-৪০০ টাকা করে বিক্রি করে থাকি।

কবে খাটে ব্যবসায়িরা আরো জানান, কাঠের মধ্যে তেঁতুল গাছের কাঠ অত্যন্ত শক্ত ও মজবুত। প্রত্যেক বছর এ সময়ে বিভিন্ন ‘ছ’ মিল ও মহাজনের কাছ থেকে কাজে লাগে না -এমন সাইজের ছোট ছোট কাঠের গুড়ি ক্রয় করেন। এরপর সেগুলো মাংস কাটার উপযোগী করে নির্দিষ্ট মাপে কেটে খাটে তৈরি করেন। খাটের ‍ওপরের ও নিচের অংশ সুন্দরভাবে কেটে সমতল করেন।

এসব ব্যবসায়ী জানান, অন্য গাছের খাটে দা বা ছুরির আঘাত তেমন একটা সহ্য করতে পারে না। এতে কাঠ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো ওঠে মাংসে আটকে যায়। যা পরে মাংস থেকে ছাড়াতে বেশ বেগ পেতে হয়।

কিন্তু তেঁতুল গাছের কাঠ শক্ত ও মজবুত হওয়ায় সাধারণত এমনটি খুব কম হয়। প্রতি পিস কাঠের তৈরি এসব খাটে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয় বলে যোগ করেন ব্যবসায়ীরা।

নুর, রাজু, আব্দুল কবির, মিনারুল ও রাজ্জাক সহ একাধিক ক্রেতা জানান,
ঈদের নামাজ পড়ে এসে পশু কোরবানি দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয়। তখন জিনিসপত্র খোঁজাখুঁজি করা বা অন্যের কাছ থেকে নেওয়া অনেকটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। তাই মাংস কাটার অত্যন্ত প্রয়োজনীয় জিনিস খাটে ক্রয় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

proda login

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

">