1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ, রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনার ভাঙ্গুড়ায় চাঁদা দাবী করতে গিয়ে জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা!

রিপোটারের নাম
  • প্রকাশিত : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ভিজিডি চাউল বিতরণের সময় চাঁদা দাবী করতে গিয়ে ৩ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে আব্দুর রাজ্জাক নামের এক ছাত্রলীগ নেতাকে।

তিনি খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক ও ময়দানদীঘি এলাকার আব্দুল জব্বারের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান খানমরিচ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানার আদেশ দেন।

একটি সূত্র জানান, শুক্রবার ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা ভিজিডি-র ১০ কেজি করে চাউল বিতরণ করছিলেন খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
এমতাবস্থায় খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে কয়েকজন সেখানে উপস্থিত হয়ে বনভোজেনের কথা বলে চাঁদা হিসেবে ৫ বস্তা চাউল দাবী করেন।

খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ চাঁদা দিতে অস্বীকার জানালে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন সেখানে উচ্চবাচ্য কথা বলে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেন।

তখন সেখানে উপস্থিত অসহায় দরিদ্র মানুষের অনেকে চাউল না নিয়ে ভয়ে দিকবিদিক ছেটাছুটি করতে থাকেন। এসময় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের দুজনকে কৌশলে ইউনিয়ন পরিষদে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও ভাঙ্গুড়া খানা পুলিশকে খবর দেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান ও ভাঙ্গুড়া থানার এসআই মোস্তফা ঘটনা স্থলে হাজির হয়ে ঘটনার সতত্যা পান এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমান আদালতে আব্দুর রাজ্জাককে ৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এ ব্যপারে খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, বনভোজনের জন্য চাউল চাঁদা হিসেবে না পেয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ইউএনও ও থানা পুলিশকে অবগত করা হয়েছিল।

এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব জানান, ঘটনার বিষয়ে অনুসন্ধান করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, খানমরিচ ইউনিয়ন পরিষদে চাউল বিতরণের সময় বিশৃঙ্খলার খবর পেয়ে এসআই মোস্তফাকে সেখানে পাঠানো হয়েছিল।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, বনভোজনের জন্য তারা ইউনিয়ন পরিষদের নিকট থেকে কয়েক বস্তা চাউল দাবী করে চাউল না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের ভ্রাম্যমান আদালতে ৩ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">