1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল

কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি হাসপাতালের নার্সের রহস্যজনক মৃত্যু!

রিপোটারের নাম
  • প্রকাশিত : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতাল থেকে রিমা প্রামাণিক (১৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে।

সোমবার সকাল ৯টার দিকে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিমা এই হাসপাতালে দুই বছর ধরে নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রিমার বড় বোন তনিমা প্রামাণিক জানান, গত বুধবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন রিমা। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে বাড়ি থেকে তিনি হাসপাতালে যান। আজ ভোরে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় রিমা আত্মহত্যা করেছেন।

তনিমা আরও জানান, তিনি গিয়ে রিমার গলায় ওড়না প্যাঁচানোর দাগ দেখতে পান। কিন্তু মরদেহটি ছিল বিছানায় শোয়ানো। বিষয়টি রহস্যজনক বলে তিনি মন্তব্য করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতালের বিছানা থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, রিমার কাছে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তার ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা রয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD