1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের ব্যাপক গণসংযোগ নড়াইলে আমীরের জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর ভোটের জনসংযোগ, রাজশাহীতে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা রায়পুরে লামচরি আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত চট্টগ্রাম-২ প্রার্থী আলমগীর’র বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ : জামায়াত আইনজীবী নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজ ডা. সাবরিনার ভাগ্য নির্ধারণী!

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

করোনার ভুয়া রিপোর্ট দেয়ায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং সিইও আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলার রায়ের দিন মঙ্গলবার (১৯ জুলাই) ধার্য করেছেন আদালত।

আলোচিত এ মামলার রায় মঙ্গলবার দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে মামলার ৪০ জন সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে।

সারাদেশ যখন করোনাভাইরাস আতঙ্কে থমকে ছিল, সেই মুহূর্তে করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার আশ্রয় নেয় ডা. সাবরিনা চৌধুরীর প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ার। স্বাস্থ্য অধিদফতরে আবেদন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দায়িত্ব নিয়েছিল প্রতিষ্ঠানটি।

২০২০ সালের মাঝামাঝি সময়ে অভিযোগ আসে, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং সিইও আরিফ চৌধুরী।

জেকেজি হেলথকেয়ারের বিরুদ্ধে অভিযোগ-করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ১৫ হাজার ৪৬০ টেস্টের ভুয়া রিপোর্ট দেয়া। ২০২০ সালের ২৩ জুন প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে মিলে নানা অনিয়মের তথ্য। সিলগালা করে দেওয়া হয় জেকেজি।

গোয়েন্দা পুলিশ জানায়, জেকেজির ৭ থেকে ৮ জন কর্মী এ সকল ভুয়া রিপোর্ট তৈরির সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে ২০২০ সালের ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। এর আগে ২৪ জুন ডা. সাবরিনার স্বামী জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল চৌধুরীসহ আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ৫ আগস্ট করোনা রিপোর্ট প্রতারণার অভিযোগে ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২০ আগস্ট শুরু হয় বিচার।

শুধু করোনার রিপোর্ট জালিয়াতি নয়, দ্বৈত ভোটার হওয়া এবং একাধিক জাতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে ওঠে সাবরিনার বিরুদ্ধে। ২০২০ সালের ৩০ আগস্ট তার বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত হয়ে জালিয়াতি ও প্রতারণার সঙ্গে সম্পৃক্ততা থাকায় সাবরিনাকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০১৫ সাল থেকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন সাবরিনা।

মঙ্গলবার ডা. সাবরিনা চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

অভিযোগ প্রমাণিত হলে ডা. সাবরিনার সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

Jaxx Wallet

proda login

wordpad download online

wordpad download

Atomic Wallet

Jaxx Wallet Download

Atomic Wallet Download

Atomic Wallet App

atomicwalletapp.com

Trending Dance

Email Separator

email-separator.com

">