1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল

জ্বালানি তেলের পর এবার বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

জ্বালানি তেলের পর, এবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিশ্ব বাজারের দরের বিবেচনায় বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের দামও বাড়ানো দরকার। তবে এ ক্ষেত্রে জনদুর্ভোগের বিষয়টিও সরকারের মাথায় আছে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (৮ আগস্ট) তিনি এসব কথা বলেন।

তবে এর বিরোধিতা করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, গ্যাসের আমদানি ও বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে। তাই দাম কমাতে হবে। গেল জুনে বেড়েছে পাইপ লাইনে সরবরাহ করা গ্যাসের দাম। দাম বাড়ানোর ক্ষেত্রে বিশ্ববাজারে স্পট মার্কেট থেকে কেনা তরল গ্যাসের দাম পাঁচগুণ বাড়ার কারণ উল্লেখ করা হয়েছিলো।

স্পট মার্কেট থেকে কেনা গ্যাসের সরবরাহ ছিল দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ঘন ফুট। কিন্তু গেলো মাসের শেষ দিকে এই গ্যাস আর না আনার সিদ্ধান্ত নেয় সরকার। এতে গ্যাস আমদানিতে যে অতিরিক্ত ব্যয় হচ্ছিলো, এখন আর সেটি হচ্ছে না। সেই সাথে বেশি দামের গ্যাস দিয়ে এখন আর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও বন্ধ।

ফলে, বিদ্যুতের সার্বিক উৎপাদন খরচও কমেছে। এই অবস্থায় নতুন করে গণশুনানীর মাধ্যমে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয় করার দাবি জানিয়েছে, ভোক্তা সংগঠন ক্যাব। ভোক্তাদের অধিকার নিয়ে আন্দোলনকারী সংগঠন ক্যাব বলছে, গ্যাস সরবরাহে রেশনিং এবং বিদ্যুতের লোডশেডিং করার পরও দাম বাড়ানো হলে তা ন্যায়সঙ্গত হবে না।
ক্যাবের দাবি পর্যালোচনার পর সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন কমিশনের সদস্যরা। যদিও প্রতিমন্ত্রী নসরুল হামিদ মনে করেন, বিশ্ববাজার পরিস্থিতিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়তে পারে। তিনি বলেন, বিশ্ববাজারে গ্যাসের চড়া দামের কারণে ব্যয় এবং ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে। সেজন্য দেশের রিজার্ভের ওপর চাপ বাড়ছে। ফলে গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD