1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল

আলমডাঙ্গায় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইমরান হোসেন গোবিন্দপুর গ্রামের মালপাড়ার জুড়ান আলীর ছেলে। পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন ইমরান।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন বলেন, সকালে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আমি ঘটনাটি শুনেছি। ব্যক্তিগত কাজে ঢাকাতে অবস্থান করছি আমি। বিস্তারিত জানতে খোঁজ নেয়া হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্বশক্রতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছি। কুষ্টিয়াতে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হয়েছি। হত্যাকারীদের আটকের জন্য অভিযান চলছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, আসামিদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে কাজ করছে পুলিশ । এলাকায় পুলিশ মোতায়েন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD