1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ডাব সাবান জব্দ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য রাজশাহীর মধ্যশহরে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ ভবনটি রাজশাহীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা নেতা নয়, নড়াইল–-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই: জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল

নড়াইলে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা ও মত বিনিময়

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ, নড়াইল

৬ সেপ্টেম্বর ২০২৩ ইং বুধবার শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে নড়াইল জেলা পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান এবং উপহার-সামগ্রী তুলে দেন।

দুপুর ২ টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইলের আয়োজনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, নড়াইল হতে শুরু হয়ে রুপগঞ্জ মোড় হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে কেন্দ্রীয় কালী মন্দিরে শেষ হয়।

উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি শ্রীকৃষ্ণের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও দৃঢ় করতে বলেন।

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতির যে চমৎকার মেলবন্ধন রয়েছে তা যেন তাদের জীবনে শ্রীকৃষ্ণের জীবনাদর্শেরই প্রতিফলন। সাম্প্রদায়িক সম্প্রীতির এ বন্ধন আরও দৃঢ় হোক-জন্মাষ্টমীতে এই প্রত্যাশা করেন ।

উক্ত আলোচনা সভা ও শোভাযাত্রার সূচনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইলের সভাপতি জনাব শ্রী অশোক কুমার কুন্ডু। প্রধান অতিথি হিসেবে সভায় ভার্চুয়ালি ভাবে উপস্থিত ছিলেন জনাব মাশরাফী বিন মোর্ত্তজা, মাননীয় সংসদ সদস্য, নড়াইল-২, প্রধান বক্তা জনাব এ্যাডঃ সুভাস চন্দ্র বোস, সভাপতি, জেলা আওয়ামী লীগ ও চ্যেয়াম্যান, জেলা পরিষদ, নড়াইল, পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন, জেলা প্রশাসকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ জুবায়ের রহমান, এডিসি রেভিনিউ, পৌর মেয়র জনাব আঞ্জুমান আরা, শ্রীপাদ গৌরচরন সেবাদাস, সভাপতি, ইসকন, নড়াইল।

বক্তারা শ্রী কৃষ্ণ এর সমন্ধে পঠন-পাঠনের উপর গুরুত্বারোপ করেন। অশুভের বিনাশে শ্রী কৃষ্ণ এর যে ভূমিকা সে সম্পর্কেও আলোকপাত করেন সকলেই।

জন্মাষ্টমী উপলক্ষ্যে নড়াইল পুলিশ জেলাব্যাপী সারাদিনের জন্য বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD