1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি -সম্পাদক ২জনেই মনোনয়ন:কর্মীদের উল্লাস উৎসব লালমনিরহাটে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি তরুন নিহত বিদেশের মাটিতে সম্মানিত পুরষ্কৃত:দেশে ফিরলেন মেয়র শাহাদাত পাথর মেরে মানুষ হত্যা চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবেনা : শিবির সভাপতি জাহিদুল শেরপুরে গণসংযোগে শিশুদের মাঝে চকলেট বিতরণ তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের উদ্যোগে ২১০টি ‘শিশু বিকাশ একাডেমি’ স্থাপনের কাজ শুরু গণজোয়ারের সামনে দুর্বল বাঁধা সৃষ্টি করে লজ্জায় পড়তে যাবেন না “শেরপুরে জামাত নেতা রাশেদুল ইসলাম রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২ খালেদা জিয়া লাইভ সাপর্টে সকলের কাছে দোয়াপ্রার্থী নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব রাজি না হওয়ায় ভর্তি বাতিল

পিরোজপুরে এলজিইডির ব্রিজের স্লাব তৈরিতে রডের পরিবর্তে সুপারী গাছের চেরা

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় এলজিইডি’র ব্রিজ মেরামত কাজের স্লাব তৈরিতে রডের পরিবর্তে সুপারী গাছের চেরা ব্যবহার করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (কাঠালিয়া) নূরুল ইসলামের বাড়ীর সামনে ব্রিজ মেরামতের কাজে ওই স্লাব ব্যবহার করা হয়। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) খবর পেয়ে এই প্রতিবেদন গিয়ে দেখেন , ওই ব্রিজের তিনটি স্লাব ভেঙে গেছে প্রতিটি স্লাবে রডের পরিবর্তে ৫ টি করে সুপারী গাছের চেরা দিয়ে স্লাব ঢালাই করা হয়েছে। ব্রিজের প্রায় সবগুলো স্লাবই ফেটে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধিন এডিপির আওতায় কাউখালী ইউনিয়নে ৬ টি উন্নয়ন কাজের একটি ওই ব্রিজ মেরামত কাজ। ওই ব্রিজ মেরামত কাজ বাস্তবায়ন করেন মেসার্স হালিমা এন্টারপ্রাইজ, মালিক লাভলু খান। কার্যাদেশ মোতাবেক ২০২২ /২৩ সালের,
২২ এর ২০ জুন কাজ শেষ করা হয়।

ওই এলাকার বাসিন্দা আব্দূল লতিফসহ উপস্থিত একাধিক স্থানীয়রা জানান, ঠিকাদার তার নিজের এলাকায় বসে স্লাব তৈরি করে নিয়ে এসে ব্রিজে একদিনের মধ্যে স্থাপন করে চলেগেছেন। কাজ করে যাওয়ার পর থেকেই স্লাভগুলোতে ফাঁটল দেখা দেয়। তিন দিন পূর্বে তিনটি স্লাব ভেঙে পড়লে এ দৃশ্য দেখে এলাকাবাসী অবাক। এ খবর ছড়িয়ে পড়লে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মেসার্স হালিমা এন্টারপ্রাইজ এর মালিক লাভলু খানের সাথে এই প্রতিবেদকে তিনি বলেন , এক দেড় বছর আগের ঘটনা তা এখন কি বলব। আমি নিজে এই কাজ করেননি। ওই কাজ কাউখালীর এক বড়ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলাম। তিনি প্রশ্ন রাখেন স্লাব যখন ঢালাই দেয় তখন উপজেলা প্রকৌশলী বা তার প্রতিনিধিরা দেখেননি কেন। এখন সমস্যার কথা বললে হবে কিভাবে।

তবে এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সাথে একাধিকবার তার মুঠোফোনে ফোন দিয়েও সংযোগ পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, খবর পেয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদেয় ও আমি ঘটনাস্থলে গিয়ে অবস্থা দেখেছি। এবং অবাক হয়েছি। উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা চেযারম্যান আবু সাইদ মনু মিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে ইউএনও’কে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফিরে তাৎক্ষনিক সভা করেছি। প্রকৌশলী আসতে পারেন নি। তাকে ব্যখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি এলাকার সংসদ সদস্য মহোদয়কে, এলজিইডির চীফ ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলীকে জানানো হবে। এতবড় দুর্নীতি করতে দেওয়া যায় না।

পিরোজপুর সংবাদদাতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD